Vastu Tips For Flower Pots

খালি ফুলের টবও ফেরাতে পারে ভাগ্য! জেনে নিন ঘরের কোন দিকে খালি টব রাখলে কেটে যাবে রাহুর দোষ

যদি কোনও ব্যক্তি তাঁর জন্মছকে রাহু সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হন, তবে তিনি ঘরের ভিতর খালি টব রাখতে পারেন। কিন্তু বাস্তুশাস্ত্র মেনে সেই টবটিকে রাখতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৩৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঘরের ভিতর ফুলের টব রাখা শুধুমাত্র সৌন্দর্যবৃদ্ধিতে সাহায্য করে না। বাস্তুশাস্ত্র মতে, তা ঘরের ভিতর ইতিবাচক শক্তি প্রবাহেও সহায়তা করে। এমনকি, খালি ফুলের টবেরও শক্তিপ্রবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে, তার জন্য জানা দরকার সঠিক দিকবিন্যাস। ভুল দিকে খালি টব রাখলে তা জীবনে নেতিবাচক শক্তি বয়ে আনে। কিন্তু বাস্তু নিয়ম মেনে যদি ঘরের সঠিক দিকে খালি ফুলের টব রাখা যায়, তবে তা রাহুর দোষ নিবারণ করতে পারে।

Advertisement

যদি কোনও ব্যক্তি তাঁর জন্মছকে রাহু সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হন, তবে তিনি ঘরের দক্ষিণ দিকে একটি খালি ফুলের টব স্থাপন করে তার ভিতর সাত ধরনের শুকনো দানাশস্য দিয়ে পূর্ণ করে রাখতে পারেন। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, এই প্রতিকারটি মানসিক চাপ এবং অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তি প্রদানে সহায়তা করতে পারে। পাশাপাশি, তা রাহুর অশুভ প্রভাব হ্রাস করে এবং ধীরে ধীরে সেই ব্যক্তির জীবনে পজ়িটিভ শক্তি বয়ে আনে। এর ফলে স্বাস্থ্যেরও উন্নতি দেখা যায়।

আপনার কাছে যদি কোনও খালি টব থাকে এবং বর্তমানে সেই টবে কোনও গাছ লাগানো সম্ভব না হয়, তা হলে সেই খালি টবটি ঘরের উত্তর বা উত্তর-পূর্ব কোণে স্থাপন করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়।

Advertisement

তবে বাস্তুশাস্ত্র অনুসারে, টবে সব সময় কোনও গাছ রোপণ করে রাখাই শ্রেয়। যদি গাছ লাগানো সম্ভব না হয়, তবে টবটি মাটি অথবা ছোট নুড়িপাথর দিয়ে পূর্ণ করে রাখুন। টব খালি না রেখে তার ভিতর কিছু সাজসজ্জার সামগ্রীও রাখতে পারেন। খালি টব ঘরের এমন কোনও স্থানে রাখা উচিত, যে স্থানটি তুলনামূলক ভাবে কম ব্যবহৃত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement