FIFA World Cup 2026

নিজের হেলিকপ্টারে এসে ব্রাজ়িলের জাতীয় শিবিরে যোগ দিলেন নেমার, প্রথম দিন নামলেনই না অনুশীলনে, পায়ের চোট নিয়ে বাড়ছে আশঙ্কা

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল ব্রাজ়িলের। বুধবার তেরেসোপোলিসে প্রথম বার অনুশীলনে নামে ব্রা‌জ়িল। নেমার শিবিরে যোগ দিলেও প্রথম দিন অনুশীলনে নামলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৮:০৭
Share:

নেমার। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল ব্রাজ়িলের। বুধবার তেরেসোপোলিসে প্রথম বার অনুশীলনে নামে ব্রা‌জ়িল। তবে সেখানে নেমারকে দেখা গেল না। শিবিরে যোগ দিলেও প্রথম দিন অনুশীলনে নামলেন না তিনি। তাঁর ডান পায়ের পেশির চোটের পরীক্ষা করা হবে।

Advertisement

একটি হেলিকপ্টারে করে গোটা দলকে তেরেসোপোলিসে নিয়ে যাওয়া হয়। নেমার সেই দলে ছিলেন না। তিনি নিজের হেলিকপ্টারে করে পরে শিবিরে যোগ দেন। তবে বাকিরা অনুশীলনে নামলেও নেমারকে দেখা গিয়েছে চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে সময় কাটাতে। ১৭ মে শেষ বার কোনও ম্যাচ খেলেছিলেন নেমার। স্যান্টোস বনাম কোরিতিবার ম্যাচে চোট পেয়েছিলেন। তার পর থেকে পেশির চোটের কারণে খেলতে পারেননি।

লাসমারের সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে যান নেমার। সেখানে তাঁর এমআরআই স্ক্যান হয়েছে। নেমারের স্ক্যানের ফলাফল ইতিবাচক হলে দ্রুত অনুশীলনে নামবেন। না হলে তাঁকে নিয়ে অপেক্ষা করা হবে। সে ক্ষেত্রে রবিবার পানামা এবং ৫ জুন মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানো হবে না।

Advertisement

প্রথম শিবিরে যোগ দিয়েছেন ২৩ জন ফুটবলার। দানিলো শিবিরে যোগ দেননি। আগের দিনই ঘরোয়া লিগের একটি ম্যাচ খেলেন তিনি। ফলে তাঁকে বাড়তি সময় দেওয়া হয়েছে। এ ছাড়া প্যারিস সঁ জরমঁর মার্কুইনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস শিবিরে যোগ দেননি। তাঁদের দল শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement