—প্রতীকী ছবি।
বৈশাখ মাসকে বলা হয় ভগবান বিষ্ণুর মাস। একে মাধবমাসও বলা হয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, সূর্য মেষ রাশিতে (০ ডিগ্রিতে) গমনের দিন বাংলা বছরের প্রথম দিন ধরা হয়, অর্থাৎ সেই দিনই হয় বৈশাখ মাসের প্রথম দিন। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসে জীবনে সুখ-সমৃদ্ধি আসতে পারে। ব্যক্তিজীবনের সমস্ত দুঃখকষ্ট দূর হয়ে জীবন আনন্দে ভরপুর হয়ে উঠতে পারে। তবে, তার জন্য মেনে চলতে হবে বিশেষ কয়েকটি নিয়ম। সেগুলি জেনে নিন—
পেশাগত জীবনে উন্নতি
চাকরি অথবা ব্যবসায় দ্রুত উন্নতি করতে চাইলে বৈশাখ মাসে তুলসীপাতা নিবেদন করে বিষ্ণুর ত্রিবিক্রম রূপের আরাধনা করুন।
দাম্পত্যজীবনে আনন্দ
সুখী দাম্পত্যজীবন লাভ করতে চাইলে বৈশাখ মাসে স্বামী-স্ত্রী একসঙ্গে বসে মিষ্টি নিবেদন করে বিষ্ণুর পদ্মনাভ রূপের আরাধনা করুন।
সুখ-সমৃদ্ধি লাভ
বৈশাখ মাসে মধু এবং তুলসীপাতা নিবেদন করে বিষ্ণুকে মাধব রূপে আরাধনা করুন। এর ফলে সংসারে সুখ-সমৃদ্ধি থাকবে।
সঙ্কট থেকে মুক্তি
জীবনের কোনও সঙ্কট থেকে মুক্তি পেতে চাইলে বৈশাখ মাসে বিষ্ণুকে পঞ্চামৃত নিবেদন করুন। তার মধ্যে একটি তুলসীপাতা দিয়ে দিন। এই সময় বিষ্ণুকে দামোদর রূপে পুজো করুন।
আর্থিক পরিস্থিতির উন্নতি
নিজের আর্থিক পরিস্থিতির পরিবর্তন চাইলে আটার পঞ্জিরি (ঘি, চিনি দিয়ে মাখা আটা) তৈরি করে তার মধ্যে তুলসীপাতা দিয়ে বিষ্ণুকে নারায়ণ রূপে পুজো করুন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৈশাখ মাসে আরও যে যে নিয়ম পালন করলে জীবনে সুখ-শান্তি বজায় থাকবে—