Venus in Gemini May 2026

বুধের রাশিতে শুক্রের প্রবেশ, শুকতারার কৃপায় সুখের সাগরে পাঁচ রাশি! জীবনে আসতে পারে বৈভব ও প্রেমের জোয়ার

বিলাসিতার গ্রহ শুক্র সাধারণত শুভ ফলই দান করে। তবে কোষ্ঠীতে খারাপ অবস্থানে থাকলে শুক্রের প্রভাব মারাত্মকও হতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৪৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুক্র ধীরগতির গ্রহ। প্রেম, বিলাসিতা প্রভৃতি এ সকল জিনিসের উপর শুক্রের নিয়ন্ত্রণ থাকে। বিলাসিতার গ্রহ শুক্র সাধারণত শুভ ফলই দান করে। তবে কোষ্ঠীতে খারাপ অবস্থানে থাকলে শুক্রের প্রভাব মারাত্মকও হতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র। মে মাসের ১৪ তারিখ শুক্র রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশ করছে। জুনের ৭ তারিখ পর্যন্ত সেখানেই থাকবে। এর ফলে শুভ ফলপ্রাপ্তি হবে পাঁচ রাশির জাতক-জাতিকাদের। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

শুক্রের রাশি পরিবর্তনে কারা লাভবান হবেন?

মেষ: সৃজনশীল দিকে মেষ জাতক-জাতিকাদের আগ্রহ বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস উন্নত হবে। এর ফলে যে কোনও কাজ ভাল ভাবে করে ফেলতে পারবেন। সমাজে পরিচিতি বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিত্ব অন্যদের সহজেই আকৃষ্ট করবে। পেশাক্ষেত্রেও উন্নতির সুযোগ পাবেন মেষ জাতক-জাতিকারা।

Advertisement

বৃষ: শুক্রের গোচর মিথুন জাতক-জাতিকাদের জন্য বিশেষ লাভবান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ধৈর্য বৃদ্ধি পাবে। এর ফলে কাজের মান উন্নত হবে। কর্মক্ষেত্রে বসের সুনজরে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ জাতক-জাতিকাদের মানসম্মান বৃদ্ধি পাবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা।

মিথুন: মিথুনেই প্রবেশ করছে শুক্র। সেই কারণে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাল ফল পাবেন। আরাম এবং বিলাসিতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বাড়ির জন্য কোনও নতুন জিনিস কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে পরিবারের সকলে আনন্দ পাবেন। সুখে-শান্তিতে দিন কাটাতে পারবেন।

সিংহ: শুক্রের গোচরের ফলে সিংহ জাতক-জাতিকাদের সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে, যা আপনাদের মনে আনন্দ দেবে। প্রেমের সম্পর্কে পজ়িটিভ পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গীর সঙ্গে সুখকর সময় কাটানোর সুযোগ পাবেন। এর ফলে মন ভাল থাকবে। মানসিক চাপও কমবে।

ধনু: শুক্রের রাশি পরিবর্তন ধনু জাতক-জাতিকাদের জন্য প্রেমময় সময় নিয়ে আসছে। সিঙ্গল ধনু জাতক-জাতিকারা এই সময় মনের মানুষের সন্ধান পেতে পারেন। আর্থিক দিক থেকেও লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement