Gold Astrology

সোনার দাম গগনচুম্বী, হলুদ ধাতুর গয়না না পরে বিয়ে করা কি অশুভ? শাস্ত্রমতে বিয়ের গয়নার বিকল্প কোনও ধাতু আছে কি?

সোনার গয়না না পরে বিয়ে করা যায় কি না, এ প্রশ্ন অনেকের মনেই জাগে। সোনার ক্রমবর্ধমান দামের জন্য বহু নিম্নমধ্যবিত্ত ব্যক্তিই এখন সোনার বিকল্প খোঁজায় উঠেপড়ে লেগেছেন। তবে বিয়ের ক্ষেত্রে সোনার গয়না না পরলে কোনও অসুবিধা হবে না তো?

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৭:৩৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সোনা শুভ ধাতু। কিন্তু সোনা দামি ধাতুও বটে। যত দিন যাচ্ছে, হলুদ ধাতুর দাম হু-হু করে বাড়ছে। তার উপর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের বাজারেও টান পড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে সহযোগিতা করতে বলেছেন। বৈদেশিক মুদ্রার ভান্ডারে যাতে টান না পড়ে সেই কারণেই এই আর্জি জানিয়েছেন তিনি। আপাতত কম সোনা কেনার জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

এ ক্ষেত্রে বহু হিন্দু বাঙালির কপালেই চিন্তার ভাঁজ পড়তে দেখা গিয়েছে। সোনার দাম যতই বৃদ্ধি পাক, বাঙালি হিন্দুর বিয়ে সোনা ছাড়া ভাবাই যায় না। আষাঢ়-শ্রাবণ বিয়ের মাস। এই দুই মাস জুড়ে বাঙালি হিন্দুদের বিয়ের হিড়িক দেখা যায়। তার আগেই সোনা কেনা কমাতে বলায় চিন্তায় পড়ছেন অনেকেই। তবে সোনার গয়না না পরে কি বিয়ে করা যায়, এ প্রশ্ন অনেকের মনেই জাগে। সোনার ক্রমবর্ধমান দামের জন্য বহু নিম্নমধ্যবিত্ত ব্যক্তিই এখন সোনার বিকল্প খোঁজায় উঠেপড়ে লেগেছেন। তবে বিয়ের ক্ষেত্রে সোনার গয়না না পরলে কোনও অসুবিধা হবে না তো? জ্যোতিষীরা থেকে জেনে নিন।

সোনার গয়না না পরে বিয়ে করা কি অনুচিত?

Advertisement

জ্যোতিষীরা জানাচ্ছেন হিন্দু বিয়েতে সোনার গয়না না থাকা শুভ নয়। অর্থাৎ, কনের গায়ে কিছু না কিছু সোনা থাকতেই হবে। অন্যথায় দাম্পত্যজীবন সুখের হয় না। শাস্ত্রমতে, সোনার সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর। তাই বিয়েতে সোনার গয়নার ভূমিকা অপরিহার্য। তা সুখী দাম্পত্যের সম্ভাবনা দৃঢ় করে। হিন্দু বিয়ের গয়নার জন্য সোনার বিকল্প কোনও ধাতুর উল্লেখ শাস্ত্রে পাওয়া যায় না।

এ ক্ষেত্রে অনেকে বলতেই পারেন যে সোনার গয়না পরে বিয়ে করার পরও তো কত সম্পর্কে বিচ্ছেদ হয়। তা ভুল নয়। বিচ্ছেদ হবে কি না সেটা কেউ হলফ করে বলতে পারেন না। সোনার গয়না পরে বিয়ে করলে যে বিচ্ছেদ হবে না তেমনটা বললেও ভুলই বলা হবে। কিন্তু সোনা না পরে বিয়ে করলে সাংসারিক জীবনে নানা অসুবিধা দেখা দিতে পারে, যা সোনা পরার ফলে আটকানো সম্ভব। সোনা না পরে বিয়ে করলে সংসারে অর্থহানি হতে পারে। আর্থিক সঙ্কট পিছু ছাড়তে চাইবে না বলে মনে করা হয়। কারণ, মা লক্ষ্মী এ কাজে রুষ্ট হন। তবে ভারী বা জমকালো সোনার গয়না পরেই যে বিয়ে করতে হবে তার কোনও মানে নেই। গায়ে সোনার কোনও ছোট্ট গয়না থাকলেই হবে। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement