শৌচাগার বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাস্তুমতে, স্নানঘর
থেকে বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করে। সেই কারণে বাড়ির সদস্যদের মধ্যে
ঝামেলা-অশান্তি লেগেই থাকে। নানা দিক থেকে ক্ষতি হয়ে যায়। মানসিক চাপ, উদ্বেগ
প্রভৃতি বৃদ্ধি পায়। জীবনে জটিলতার শেষ থাকে না। সেই কারণে স্নানঘরের দিকে বিশেষ
নজর রাখার পরামর্শ দেন জ্যোতিষীরা। অন্যথায় চরম বিপদ হয়ে যায় বলে আশঙ্কা। শৌচাগার
থেকে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে কোন বিষয়গুলি মাথায় রাখা
জরুরি, জেনে নিন।
স্নানঘর থেকে নেটেগিভ শক্তি প্রবেশ আটকানোর ক্ষেত্রে কোন
বিষয়গুলি মাথার রাখা জরুরি?
- শৌচাগারের মেঝে কখনও ভেজা রাখা যাবে না। এমনটা করলে
স্নানঘরে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তা ঘরের ভিতর প্রবেশ করে। বাড়ির
সদস্যদের জীবনেও তার খারাপ প্রভাব দেখতে পাওয়া যায়। সেই কারণে স্নানঘরের মেঝে কখনও
ভেজা রাখা যাবে না। ব্যবহারের পর মেঝের জল যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই
ব্যবস্থা করতে হবে।
- স্নানঘরের কলগুলি থেকে যেন অনবরত জল না বেরোয় সে বিষয় নজরে
রাখতে হবে। অর্থাৎ, সেগুলিতে যেন লিকেজের সমস্যা না থাকে তা খেয়াল রাখা জরুরি।
এমনটা হলেও ভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে দেখা যায়।
- শৌচাগারের দরজা কখনও খোলা রাখা যাবে না। তা সর্বদা বন্ধ
করেই রাখতে হবে, অন্যথায় সেখান থেকে নেগেটিভ শক্তি সহজেই ঘরের ভিতর প্রবেশ করে
জীবন কঠিন করে তুলবে।
- স্নানঘরের এক কোনায় কাচের বাটিতে করে রক সল্ট রেখে দিন।
প্রতি সপ্তাহে পুরনো রক সল্ট ফেলে বাটিতে পুনরায় নতুন করে রক সল্ট নিয়ে রেখে দিন।
এর ফলে নেগেটিভ শক্তির পরিমাণ কিছুটা হলেও কমবে।