Municiplaty Chairman Of Sonamukhi

‘মায়ের শরীর খারাপ’ বলে পদত্যাগ করলেন সোনামুখীর তৃণমূল পুরপ্রধান সন্তোষ! বিজেপির দাবি, কারণ অন্য

রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করার পরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যানেরা পদ ছাড়ছেন। পদত্যাগী পুরপ্রধানদের মধ্যে অনেকে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই তালিকায় নয়া সংযোজন সোনামুখী পুরসভার পুরপ্রধান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৪:৪৫
Share:

পদত্যাগপত্র দিয়ে বেরিয়ে আসছেন পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আরও এক পুরসভার দায়িত্ব থেকে সরে গেলেন পুরপ্রধান। পদত্যাগ করলেন বাঁকুড়ার সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। পুর আইন অনুযায়ী, পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন পুরসভার বোর্ড অফ কাউন্সিলের কাছেও। তবে কাউন্সিলর পদ থেকে এখনই সরছেন না বলে জানিয়েছেন সন্তোষ।

Advertisement

রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করার পরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যানেরা পদ ছাড়ছেন। পদত্যাগী পুরপ্রধানদের মধ্যে অনেকে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই তালিকায় নয়া সংযোজন সোনামুখী পুরসভা। সেখানকার পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ এবং মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। যদিও তৃণমূলের একাংশের মত, বিধানসভা ভোটে ভরাডুবির পর অন্য পুরপ্রধানেরা যে কারণে পদ ছাড়ছেন, সন্তোষও সে কারণেই পদ ছাড়লেন।

শুক্রবার পদত্যাগী পুরপ্রধান সন্তোষ বলেন, ‘‘সারা রাজ্যের মানুষ বিধানসভা নির্বাচনে যে জনাদেশ দিয়েছে, আমি সেই রায়কে সম্মান জানালাম। আমি পদত্যাগ করেছি। আমার মা গুরুতর অসুস্থ। তাঁকে সময় দেওয়ার পাশাপাশি এ বার নিজের পেশায় ফিরতে চাই।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পুরপ্রধান পদ ছাড়লেও পুরবোর্ডের অস্তিত্ব যত দিন থাকবে, তত দিন আমি সোনামুখী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে থাকব।’’ এ নিয়ে বিজেপির সোনামুখী নগর মণ্ডলের সভাপতি গিরিশঙ্কর অধিকারীর মন্তব্য, ‘‘আমরা কিন্তু পুরপ্রধানকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। সোনামুখীর মানুষের উন্নয়নের স্বার্থে বিধায়কও তাঁকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তার পরেও এই পদত্যাগ আসলে প্রমাণ করছে যে তিনি পুরসভা চালাতে ব্যর্থ হয়েছেন। এখন প্রয়োজনে পুরসভায় প্রশাসক বসিয়ে শহরে উন্নয়নের কাজ অব্যাহত রাখা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement