মিথুন রাশি

Weekly Horoscope

আপনার এই সপ্তাহ মিথুন রাশি— ০৩ অগস্ট, ২০২৫ থেকে ০৯ অগস্ট, ২০২৫

মিথুন রাশির এই সপ্তাহটা (০৩ থেকে ০৯ অগস্ট, ২০২৫) কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের সাপ্তাহিক রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১১:৩৫
Share:

আপনার এই সপ্তাহ

০৩ - ০৯ অগস্ট ২০২৫

সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি।

বুদ্ধির ভ্রমে কাজের ক্ষতি হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ। প্রতিবেশীর সঙ্গে বিষয়-সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল হবে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। 

Advertisement

সম্পদ

৩/৫

অর্থভাগ্য খুব খারাপ থাকবে না, কিন্তু শেষভাগে একটু কষ্ট বাড়তে পারে।

পরিবার

১/৫

পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা।

সম্পর্ক

২/৫

সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্কে অবনতির যোগ।

পেশা

২/৫

প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধান থাকুন।

শুভ সংখ্যা

৭৪

শুভ দিক

উত্তর-পূর্ব

শুভ রত্ন

পান্না

শুভ রং

সবুজ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: