Child Trafficking

নারী পাচারের বড় চক্রের হদিস রাজস্থানে, ১৫ নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার পুলিশের, ধৃত ১১

ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, প্রথমে ১০ নাবালিকাকে উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে বাকি পাচারকারীদেরও হদিস মেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:০৮
Share:

প্রতীকী ছবি।

নারী পাচারের বড় চক্রের হদিস মিলল রাজস্থানে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে রাজ্য পুলিশ। ঝালাওয়াড়ে পাচারকারীদের হাত থেকে ১৫ জন নাবালিকাকে উদ্ধার করে তারা। এই ঘটনায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে মুম্বইয়ের তিন পাচারকারী রয়েছে।

Advertisement

ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, প্রথমে ১০ নাবালিকাকে উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে বাকি পাচারকারীদেরও হদিস মেলে। পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবালিকাদের কয়েক জনকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূলত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া, ঋণগ্রস্ত পরিবারগুলিকে পাচারকারীরা বাছত। তার পর তাদের মোটা টাকার প্রলোভন দিয়ে নাবালিকাদের কিনে নিত।

পুলিশ সূত্রে খবর, পাচারকারী নাবালিকাদের বয়স ৫ থেকে ১০-এর মধ্যে। যাদের বয়স ১১ বছরের নীচে থাকত, তাদের নিজেদের হেফাজতে রাখত পাচারকারীরা। বয়স ১১ হলেই মুম্বইয়ে যৌনব্যবসায় জোর করে নামিয়ে দিত বলে অভিযোগ। উদ্ধার হওয়া নাবালিকাদের বয়স ৪-৫ বছরের মধ্যে। তদন্তকারীরা জানিয়েছেন, এই পাচারের জাল রাজ্যের কোথায় কোথায় ছড়িয়ে, কারা জড়িত তার হদিস পেতে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement