গণধর্ষণ

স্কুলে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ১৭ বছরের একটি মেয়েকে গণধর্ষণ করার অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। রবিবার দিল্লির একটি স্কুলচত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নাবালিকা জানিয়েছে, রবিবার সন্ধেবেলা সে বাজারে যায়। এক অভিযুক্তের বাজারে একটি দোকান রয়েছে। মেয়েটিও তাকে চিনত।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:০৩
Share:

স্কুলে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ১৭ বছরের একটি মেয়েকে গণধর্ষণ করার অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। রবিবার দিল্লির একটি স্কুলচত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নাবালিকা জানিয়েছে, রবিবার সন্ধেবেলা সে বাজারে যায়। এক অভিযুক্তের বাজারে একটি দোকান রয়েছে। মেয়েটিও তাকে চিনত। ওই ব্যক্তি স্কুলে চাকরি দেওয়ার নাম করে স্কুলে নিয়ে যায়। স্কুলের নিরাপত্তারক্ষী স্কুলের গেট খুলে দেয়। তার পর দোকানমালিক এবং রক্ষী মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement