PM Modi: প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’-এর চেষ্টা, ৩০ জনকে আটক করা হল কর্নাটকে

সোমবার থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্নাটক সফর শুরু হওয়ার কথা। এই সফরে একাধিক কর্মসূচির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৪:০৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কর্নাটকে প্রধানমন্ত্রীর দু’দিনের সফরের শুরুতে তাঁকে ঘেরাও করার পরিকল্পনা করা হয়েছিল। ৩০ জন সম্ভাব্য হামলাকারীকে আটক করে সেই পরিকল্পনা রুখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্নাটক পুলিশ। গ্রেফতার হওয়া ৩০ জনই কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির কিষান সেলের সদস্য।

Advertisement

কর্নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু হচ্ছে সোমবার থেকেই। দু’দিনের সফরে মোদী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এর মধ্যে একটি অনুষ্ঠানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন আম্বেদকর স্কুল অব ইকনমিকসের। এ ছাড়া রেলওয়ের বিভিন্ন প্রকল্প এবং জাতীয় সড়কের একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা আছে তাঁর। বেঙ্গালুরু এবং মাইসুরু একটি জনসভাও করবেন।

মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস। মোদীর সরকারই এই দিনটি পালন করা শুরু করে। মঙ্গলবারও কর্নাটকেই থাকবেন মোদী। মাইশুরুর রাজপ্রাসাদে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তাঁর।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement