Avalanche

জোজিলা পাসে তুষার ধস, আটকে পড়া ৫ যাত্রী উদ্ধার

তুষারধসের জেরে শ্রীনগর-সোনমার্গ রোড বন্ধ হয়ে যায়। বহু গাড়ি আটকে পড়ে সেখানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ০০:০৫
Share:

আটকে পড়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। ছবি সৌজন্য টুইটার।

জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাতের জেরে জোজিলা পাসে তুষারধসে রবিবার আটকে পড়েছিলেন পাঁচ যাত্রী। তাঁদের উদ্ধার করে বর্ডার রোড অর্গানাইজেশন(বিআরও)-এর সদস্যরা।

Advertisement

তুষারধসের জেরে শ্রীনগর-সোনমার্গ রোড বন্ধ হয়ে যায়। বহু গাড়ি আটকে পড়ে সেখানে। বিআরও-র সদস্যরা রাস্তা পরিষ্কার করার পর ফের গাড়ি চলাচল শুরু হয়। সূত্রের খবর, এই সময়ে জোজিলা পাস খোলা এবং বন্ধের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কাশ্মীর, লাদাখ, গান্ডেরবাল এবং কার্গিলের ডিভিশনাল কমিশনারদের নিয়ে গঠিত হয়েছে এই কমিটি।

গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাত হচ্ছে। প্রশাসনের তরফে তুষারধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। অন্য দিকে, উত্তর ভারত জুড়ে প্রবল ঠান্ডার জেরে তুষারপাত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement