Tamil Nadu Cheif Minister Vijay

তামিলনাড়ুতে ধর্মীয় স্থান, স্কুলের সামনে মদ বিক্রি নিষিদ্ধ! শপথ নিয়েই সরকার অনুমোদিত ৭১৭ দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়। কংগ্রেস, ভিসিকে, দুই বাম দল সিপিএম এবং সিপিআই-এর সমর্থনে সরকার গড়েছে তাঁর দল টিভিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১০:৪১
Share:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তলপতি। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন জোসেফ বিজয় তলপতি। তাঁর স্পষ্ট নির্দেশ ধর্মীয় স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি করা যাবে না।

Advertisement

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয়। কংগ্রেস, ভিসিকে, দুই বাম দল সিপিএম এবং সিপিআই-এর সমর্থনে সরকার গড়েছে তাঁর দল টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েই মদ বিক্রির বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান বিজয়।

তামিলনাড়ুতে রাজ্য সরকার পোষিত সংস্থা ‘টাসম্যাক’ রাজ্যে মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমোদন দিয়ে থাকে। এই সংস্থার অনুমোদিত মোট ৪,৭৬৫টি দোকান রয়েছে তামিলনাড়ুতে। সেগুলির মধ্যে ৭১৭টি বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিজয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দোকানগুলির মধ্যে ২৭৬টি ছিল ধর্মীয় স্থানের খুব কাছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ছিল এমন ১৮৬টি মদের দোকান। আর বাসস্ট্যান্ডের নিকটবর্তী ছিল ২৫৫টি দোকান।

Advertisement

এত দিন মদ বিক্রির রাজস্ব বাবদ মোটা টাকা তামিলনাড়ু সরকারের ঘরে আসত। বিজয়ের এই সিদ্ধান্তে রাজ্যের আর্থিক হাল আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন অনেকে।

শপথ নিয়েই আরও কিছু প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বাড়িতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের পাশাপাশি মাদক চোরাচালান বন্ধ করার আশ্বাসও দিয়েছেন তিনি। এর পাশাপাশি পূর্বতন ডিএমকে সরকারের আমলে কোন খাতে কত অর্থ বরাদ্দ হয়েছিল, তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা জানিয়েছেন বিজয়। তাঁর বক্তব্য, সরকারের মাথায় ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা থাকলেও কোষাগারে কোনও টাকা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement