Etihad flight fire

আবু ধাবিগামী বিমানে অগ্নিকাণ্ড! চেন্নাই থেকে ওড়ার মুহূর্তে ডানায় আগুন, পাইলটের নজরে আসতেই পদক্ষেপ, ২৮০ জন যাত্রী ছিলেন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানে ২৮০ জন যাত্রী ছিলেন। পাইলটই প্রথম বিষয়টি লক্ষ করেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিমানটিকে বাতিল করা হয়। যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:৫৪
Share:

—প্রতীকী ছবি।

আবু ধাবিগামী এতিহাদের বিমানে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মুহূর্তে বিমানের ডানায় আগুন ধরে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাইলটের নজরে আসতেই তড়িঘড়ি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই বিমানের যাত্রা বাতিল করা হয়।

Advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানে ২৮০ জন যাত্রী ছিলেন। পাইলটই প্রথম বিষয়টি লক্ষ করেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিমানটিকে বাতিল করা হয়। যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। বিমানে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যায়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। দ্রুততার সঙ্গে সব কিছু ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কী ভাবে বিমানের ডানায় আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন, ওড়ার মুহূর্তেই আগুন নজরে এসেছে বলে এ যাত্রায় তাঁরা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তাঁরা আরও জানান, এই ঘটনা যদি মাঝ-আকাশে ঘটত তা হলে বড়সড় বিপদ হতে পারত। কিন্তু পাইলটের তৎপরতায় সেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এ বিষয়ে যদিও বিমান সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement