Amarnath Yatra 2026

অমরনাথ যাত্রীদের বিমার অঙ্ক বাড়ল! দুর্ঘটনায় মিলবে ১০ লক্ষ টাকার সুরক্ষা, সিদ্ধান্ত বোর্ডের, ‘প্রথম পূজা’র দিনও ঘোষিত

অমরনাথজি মন্দির বোর্ডের বৈঠকের সভাপতিত্ব করেছেন জম্মু ও কাশ্মীরের লেফ্‌টেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। বৃহস্পতিবার ওই বৈঠকের পরেই ‘প্রথম পূজা’র তারিখ ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১১
Share:

অমরনাথ মন্দিরের দুর্গম পথে পুণ্যার্থীদের ঢল। ছবি: পিটিআই।

অমরনাথ যাত্রার বিমার অঙ্ক বাড়িয়ে দিলেন কর্তৃপক্ষ। দুর্ঘটনায় এ বার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুরক্ষা মিলবে। নথিভুক্ত অমরনাথ যাত্রী, ওই যাত্রায় পরিষেবা প্রদানকারী এবং পূজারীরা এই সুরক্ষা পাবেন। বৃহস্পতিবার শ্রী অমরনাথজি মন্দির বোর্ডের (এসএএসবি) বৈঠকে বিমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন অমরনাথ যাত্রীরা দুর্ঘটনার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার বিমার সুবিধা পেতেন।

Advertisement

অমরনাথজি মন্দির বোর্ডের বৈঠকের সভাপতিত্ব করেছেন জম্মু ও কাশ্মীরের লেফ্‌টেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। ওই বৈঠকের পরেই ঘোষণা করা হয়েছে মন্দিরের ‘প্রথম পূজা’র দিন। কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমায় ২০২৬ সালের অমরনাথ যাত্রার ‘প্রথম পূজা’ সম্পন্ন হবে। তবে যাত্রা শুরুর দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, শীঘ্রই যাত্রার তারিখ চূড়ান্ত করা হবে।

পাহাড়ের উপর ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের মন্দিরে বরফের তৈরি প্রাকৃতিক শিবলিঙ্গ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী কাশ্মীরে যান। দু’টি পথে অমরনাথ যাত্রার আয়োজন করা হয়। পহেলগাঁও থেকে অনন্তনাগ পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ প্রাচীন রুট ছাড়াও রয়েছে গান্দরবল জেলার ১৪ কিলোমিটারের বালটাল রুট। সংক্ষিপ্ত হলেও এই দ্বিতীয় রুট অত্যন্ত খাড়া এবং ঝুঁকিপূর্ণ। একাধিক বিষয়ে আলোচনার পর দুর্ঘটনা বিমার টাকার অঙ্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অমরনাথ মন্দির বোর্ড। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না-হয়, নিশ্চিত করতে বলেছেন বোর্ডের চেয়ারম্যান মনোজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement