দুর্ঘটনায় মৃত্যু ৮ পড়ুয়ার

স্কুলভ্যানে করে স্কুলে যাওয়ার পথে মৃত্যু হল ৮ স্কুল পড়ুয়ার। তাঁদের মধ্যে ৬ জন ছেলে ও দু’জন মেয়ে। প্রত্যেকেরই বয়স সাত থেকে তেরোর মধ্যে।

Advertisement
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৮:৫০
Share:

স্কুলভ্যানে করে স্কুলে যাওয়ার পথে মৃত্যু হল ৮ স্কুল পড়ুয়ার। তাঁদের মধ্যে ৬ জন ছেলে ও দু’জন মেয়ে। প্রত্যেকেরই বয়স সাত থেকে তেরোর মধ্যে। মঙ্গলবার কর্নাটকের উদুপি জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, স্কুল থেকে সামান্য দূরে ভ্যানটি কিছু ক্ষণের জন্য দাঁড়িয়েছিল, সে সময়ই একটি বাস পিছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই ৮ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। ভ্যান চালক-সহ আরও ১৩ জন দুর্ঘটনায় জখম হয়েছেন। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি শিশুর অবস্থা গুরুতর। বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement