Lucknow Car Accident

কানপুরের পর লখনউ, পার্টি থেকে ফেরার পথে গাড়ি নিয়ে পথচারীদের ধাক্কা দ্বাদশের ছাত্রের, আহত চার, মৃত এক শিশু

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। একটি পার্টি থেকে গাড়ি চালিয়ে ফিরছিল গৌরব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড গতিতে চলছিল গাড়িটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
Share:

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশের কানপুরের ল্যাম্বরগিনি কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই রাজ্যেরই আরও এক শহর তথা রাজধানী লখনউয়ে এ বার বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। আহত হয়ে হাসপাতালে ভর্তি চার পথচারী। অভিযুক্তের নাম গৌরব সিংহ। সে দ্বাদশ শ্রেণির ছাত্র।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। একটি পার্টি থেকে গাড়ি চালিয়ে ফিরছিল গৌরব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড গতিতে চলছিল গাড়িটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরই রাস্তার পাশে একটি অটোকে ধাক্কা মারে। ফুটপাথে দাঁড়িয়ে থাকা আরও চার জনকে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি। ঘটনার পর পরই গাড়ি ফেলে পালায় চালক।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন অটোচালক অবধ বিহারী। এ ছাড়াও আরমান, সাধনা পটেল, তাঁর মা মীনা দেবী এবং সাধনার ছ’বছরের পুত্র দিক্ষান্ত আহত হয়। স্থানীয়েরা পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা চলাকালীন দিক্ষান্তের মৃত্যু হয়। অভিযুক্ত চালক গৌরবের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, গত রবিবার কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে কয়েক জন পথচারীকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে তামাক সংস্থার কর্ণধার কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্রের বিরুদ্ধে। সেই ঘটনা গিরে তোলপাড় পড়ে যায়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শিবম। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারির কয়েক ঘণ্টা পরেই তাঁর জামিন হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ, পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি পুলিশ। অভিযুক্তকে তার পর ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement