Wing Tips

মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমানের ডানায়-ডানায় সংঘর্ষ, তদন্তে নামল ডিজিসিএ

বিমান বন্দর সূত্রে খবর, ট্যাক্সিংয়ের সময়ে দু’টি বিমানই নির্ধারিত সময়ের চেয়ে দেরি করেছিল। তার পরে এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ানের আগে এম-৪ চিহ্নিত এলাকার দিকে যাচ্ছিল। ইন্ডিগোর বিমানটি সেই সময়ে বি-৪ চিহ্নিত এলাকার দিকে যাচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১
Share:

সংঘর্ষের মুহূর্ত। ছবি: পিটিআই।

মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দু’টি বিমান ‘ট্যাক্সিং’ করছিল। সেই সময়েই দু’টি বিমানের ডানায়-ডানায় ধাক্কা লাগে। মঙ্গলবার এই ঘটনার জেরে উড়ান শুরু করতে পারেনি বিমান দু’টি। আপাতত পর্যবেক্ষণ চলছে।

Advertisement

দুর্ঘটনার পরে অসামরিক বিমান নিয়ামক সংস্থা (ডিজিসিএ)-র প্রতিনিধিরা তদন্তের জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। দুই সংস্থা সূত্রে খবর, ওই ঘটনায় বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদেই আছেন। যাত্রীদের অসুবিধার কারণে তাঁদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, যাত্রীদেরকে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার বিমানটি (এ-৩২০) এআই ২৭৩২ (ভিটি-টিওয়াইএফ) বিমান মুম্বই থেকে পাড়ি দিচ্ছিল কোয়েম্বত্তূরের উদ্দেশে। ইন্ডিগোর (এ-৩২০)(৬ই-৭৯১) (ভিটি-আইএফবি) বিমানটি হায়দরাবহাদ থেকে মুম্বইয়ে এসেছিল। বিমান বন্দর সূত্রে খবর, ট্যাক্সিংয়ের সময়ে দু’টি বিমানই নির্ধারিত সময়ের চেয়ে দেরি করেছিল। তার পরে এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ানের আগে এম-৪ চিহ্নিত এলাকার দিকে যাচ্ছিল। ইন্ডিগোর বিমানটি সেই সময়ে বি-৪ চিহ্নিত এলাকার দিকে যাচ্ছিল। সেই সময়েই দুই বিমানের ডানায়-ডানায় সংঘর্ষ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement