Akhilesh Yadav

‘দলে সাহসী লোক চাই, যাঁরা ঘাবড়ান, তাঁরাই পালান’! সমাজবাদী পার্টিতে ভাঙনের তত্ত্ব উড়িয়ে দাবি অখিলেশের

তৃণমূলে ভাঙন ধরার পরে আরও দুই বিজেপি-বিরোধী দলে ভাঙন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। উদ্ধবসেনা এবং সমাজবাদী পার্টি— দুই দলেই ভাঙনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৭:৩৩
Share:

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। — ফাইল চিত্র।

সমাজবাদী পার্টিতে ভাঙনের গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন অখিলেশ যাদব। তাঁর দাবি, দল এখনও মজবুতই রয়েছে। একই সঙ্গে এ-ও বললেন, “যো ডর জায়েগা, ওহ ভাগ জায়েগা (কেউ ভয় পেলে তিনি পালিয়ে যাবেন)।”

Advertisement

তৃণমূলে ভাঙনপর্বের মাঝে এ বার দেশের আরও দুই প্রান্তে দুই বিজেপি-বিরোধী দলে ভাঙনের গুঞ্জন শুরু হয়েছে। মহরাষ্ট্রে উদ্ধবসেনায় ভাঙনের সম্ভাবনা ঘিরে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সমাজবাদী পার্টিতে ‘ভাঙন-তত্ত্ব’ উস্কে দিয়েছেন অখিলেশের প্রাক্তন সহযোগী তথা উত্তরপ্রদেশের অপসারিত মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তাঁর দাবি, সমাজবাদী পার্টিতে বড় ধরনের ভাঙন ধরতে পারে। অখিলেশের দলের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

এই মন্তব্যের প্রেক্ষিতে রাজভরকে পাল্টা দিলেন অখিলেশও। সমাজবাদী পার্টির প্রধান বলেন, “এ সব গল্প আর কতদিন চলবে?” অতীতেও যে সমাজবাদী পার্টির নেতারা দলবদল করে বিজেপিতে গিয়েছেন, তা-ও স্মরণ করিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে অখিলেশ বলেন, “বিজেপি এ ভাবেই কাজ করে। দল ভাঙে। আগেও ওরা আমাদের সাংসদ, বিধায়কদের ভাঙিয়েছে। যাঁরা ভয় পাবেন, তাঁরা চলে যাবেন। বিজেপির বিরুদ্ধে লড়তে আমাদের এমন লোক দরকার, যাঁরা সাহসী।”

Advertisement

বুধবার সমাজমাধ্যম এক পোস্টে সমাজবাদী পার্টির ভাঙন তত্ত্ব উস্কে দেন রাজভর। তিনি দাবি করেন, অমিত শাহের কাছে একটি চিঠি জমা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। যদিও সেই চিঠিতে কী রয়েছে, তা নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করেননি রাজভর। তবে তাঁর দাবি, অতীতের বিভিন্ন কেলেঙ্কারির তদন্তের কারণে সমাজবাদী পার্টির নেতারা উদ্বিগ্ন। এ অবস্থায় অখিলেশের দলের বেশ কয়েক জন নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে দাবি করেন রাজভর। এই দাবিও উড়িয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অমিত শাহকে গিয়ে জিজ্ঞাসা করুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement