Anand Mahindra

৭২ বছরের মহিলার শরীরচর্চা দেখে কী ভাবলেন আনন্দ মহীন্দ্রা?

ভিডিয়োটি দেখেছিলেন ভারতীয় শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। আর সেই ভিডিয়ো দেখে তাজ্জব বনে যাওয়া মহীন্দ্রা কী বলল জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৫:১৩
Share:

৭২ বছরের বৃদ্ধা লরেন ব্রুজোনের শারীরিক কসরত। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

৭২ বছরের বৃদ্ধা লরেন ব্রুজোন। তাঁর শারীরিক কসরতের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। শিল্পপতি মনোজ কুমার শেয়ার করেছিলেন ভিডিয়োটি। তা দেখেছিলেন ভারতীয় শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। সেই ভিডিয়ো দেখে তাজ্জব বনে যাওয়া মহীন্দ্রা কী বলল জানেন?

Advertisement

লরেন ছিলেন শিক্ষক। কিন্তু অবসরের পর নিজের শরীর চর্চাতে মন দিয়েছেন তিনি। গত ১০ বছর ধরে নিয়মিত জিমে যান তিনি। সেখানে গিয়ে ৭০ কেজি ওয়েট লিফ্টিং, টায়ার টানার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যায়াম করেন তিনি। ৭২ বছর বয়সে লরেনের ফিটনেসে মোহিত মহীন্দ্রা। পাশাপাশি লজ্জাও পেয়েছেন তিনি।

লরেনের ভিডিয়োটি শেয়ার করে আনন্দ মহীন্দ্রা লিখেছেন, ‘মনোজ সাত সকালে কেন এই ভিডিয়ো শেয়ার করলে? এই আয়রন ওম্যানের সামনে নিজেকে অলস ও অবসন্ন মনে হচ্ছে।’ পাশাপাশি তিনি বলেছেন, আমরা যারা নিয়মিত শরীর চর্চা না করার নানা অজুহাত দেখাই, এ ভিডিয়ো তাঁদের শিক্ষা দিতে পারে।

Advertisement

দেখুন লরেনের শরীরচর্চার ভিডিয়ো—

আরও পড়ুন: এই মেয়েকে প্রধানমন্ত্রী করতে প্রচার করবেন স্মৃতি ইরানি!

Advertisement

আরও পড়ুন: ট্রেনিং সম্পূর্ণ হওয়ার আনন্দে নাচছেন মহিলা পুলিশ কর্মীরা, দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement