Accidental Death

ম্যানহোলে পড়ে

রোহিণীর ৩২ নম্বর সেক্টরে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হল শ্রমিক বিরজু কুমারের। পুলিশ জানিয়েছে, বিরজু ও তাঁর এক বন্ধু সোমবার দিনভর মদ্যপান করেছিলেন। মত্ত অবস্থায় বাড়ি ফেরার সময়ে বিরজু ম্যানহোলে পড়ে যান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১
Share:

— প্রতীকী চিত্র।

দিন পাঁচেক আগেই দিল্লির জনকপুরীতে জল বোর্ডের খোঁড়া একটি ১৫ ফুট গর্তে পড়ে মৃত্যু হয়েছিল মোটরসাইকেল আরোহী বছর পঁচিশের কমল ধায়ানির। এ বার রোহিণীর ৩২ নম্বর সেক্টরে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হল শ্রমিক বিরজু কুমারের। পুলিশ জানিয়েছে, বিরজু ও তাঁর এক বন্ধু সোমবার দিনভর মদ্যপান করেছিলেন। মত্ত অবস্থায় বাড়ি ফেরার সময়ে বিরজু ম্যানহোলে পড়ে যান। তাঁর বন্ধু জানিয়েছেন, মত্ত অবস্থায় বিরজুর নাম ধরে ডেকেও সাড়া না পেয়ে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার দিল্লি পুলিশ ও দমকল উদ্ধার অভিযানে নেমে প্রথমে ম্যানহোলের কাছে বিরজুর চটি পায়। পরে বিকেল ৪টে নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন