Terrorist

গোটা দেশে চক্র ছড়াতে চায় ‘আনসার’ গোষ্ঠী

২০২৫ সালের ১০ নভেম্বর লাল কেল্লা চত্বরে বিস্ফোরণ ঘটে। সেই মামলায় পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক উমর উন নবী-সহ ১০ জনের বিরুদ্ধে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে এনআইএ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৯:২১
Share:

—প্রতীকী চিত্র।

দিল্লির লাল কেল্লা চত্বরে বিস্ফোরণে ‘আনসার গজ়ওয়াত উল হিন্দ’ জঙ্গি সংগঠনের উচ্চ শিক্ষিত চিকিৎসকদের মডিউল যুক্ত ছিল বলে চার্জশিটে জানাল এনআইএ। তাদের দাবি, কাশ্মীরের জঙ্গল থেকে জঙ্গি কার্যকলাপ চালানোর বদলে এ বার ওই সংগঠন শহুরে ও প্রযুক্তি-ভিত্তিক মডিউল তৈরির দিকে নজর দিয়েছে। তাদের লক্ষ্য, গোটা দেশে জঙ্গি-চক্রের জাল ছড়িয়ে দেওয়া। এর পিছনে রয়েছে পাকিস্তানিহ্যান্ডলারদের মদত।

২০২৫ সালের ১০ নভেম্বর লাল কেল্লা চত্বরে বিস্ফোরণ ঘটে। সেই মামলায় পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক উমর উন নবী-সহ ১০ জনের বিরুদ্ধে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে এনআইএ।

চার্জশিটে বলা হয়েছে, ‘আনসার গজ়ওয়াত উল হিন্দ’ সংগঠন আল কায়দার ভারতীয় উপ-মহাদেশীয় শাখার সঙ্গে যুক্ত। এক সময়ে কাশ্মীরে ওই সংগঠনের কমান্ডার ছিল জ়াকির মুসা। মুসা ও তার সহযোগী বুরহান ওয়ানি সমাজমাধ্যমের মাধ্যমে যুবকদের জঙ্গি দলে যোগ দিতে উদ্বুদ্ধ করত। কিন্তু এখন ‘আনসার’ সে পথ ছেড়ে একটি গোপন ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছে। তদন্তকারীদের মতে, ‘আনসার’ কাশ্মীরের পুরনো জঙ্গি সংগঠনগুলির মতো স্বাধীনতার (আজ়াদি) দাবির বদলে সরাসরি আল কায়দার আদর্শ প্রচার করে। শরিয়তি শাসন কায়েমই তাদের লক্ষ্য।

তদন্তকারীদের দাবি, চিকিৎসক উমর উন নবী এই আদর্শ দিল্লি-সহ বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়ার কাজ করছিল। সঙ্কেতের মাধ্যমে (এনক্রিপশন) সুরক্ষিত ডিজিটাল মঞ্চের মাধ্যমে মৌলবাদ ছড়াত সে।

তদন্তকারীদের মতে, আপাতদৃষ্টিতে ‘স্বাধীন’ এই জঙ্গি সংগঠনের প্রচার আন্তর্জাতিক জঙ্গি কাঠামোর সঙ্গে যুক্ত। পাকিস্তানি হ্যান্ডলারেরা এই সংগঠনকে ‘কাশ্মীরি’ হিসেবে তুলে ধরে সরাসরি লস্কর-ই-তইবা বা জইশ-ই-মহম্মদের মতো পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ এড়াতে চাইছে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে জঙ্গি হামলার পাক যোগ এড়ানোসহজ হবে।

সে জন্যই উত্তরপ্রদেশের সম্ভল জেলার বাসিন্দা সানাউল হক ওরফে আসিম উমরকে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার প্রথম প্রধানের পদে নিযুক্ত করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন