আগাম জামিনের আবেদন মনোরমার

বাবা, ছেলের পর এ বার মায়ের পালা। গয়ায় কিশোর আদিত্য সচদেব হত্যা মামলার জেরে বাবা বিন্দি যাদব জেলে। অভিযুক্ত হত্যাকারী, ছেলে রকি যাদবও গ্রেফতার হয়েছে পুলিশের জালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০৩:১৬
Share:

বাবা, ছেলের পর এ বার মায়ের পালা। গয়ায় কিশোর আদিত্য সচদেব হত্যা মামলার জেরে বাবা বিন্দি যাদব জেলে। অভিযুক্ত হত্যাকারী, ছেলে রকি যাদবও গ্রেফতার হয়েছে পুলিশের জালে। এ বার মা, জেডিইউয়ের সাসপেন্ড হওয়া বিধান পরিষদ সদস্য মনোরমা দেবীর পালা। রকির খোঁজে মনোরমা-বিন্দির বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ ছ’বোতল বিদেশি মদ পেয়েছে। ‘শুখা রাজ্য’ বিহারে মদ খাওয়া, মদ রাখা শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ মনোরমা দেবীর নামে এই মদের মামলায় ওয়ারেন্ট জারি করেছে। ফেরার বিধায়ক। তাঁর হয়ে আজ গয়ার আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement