ভুনঝাগিন ভালতে। — ফাইল চিত্র।
পরিবার সূত্রে জানিয়ে দেওয়া হয়েছিল মণিপুরের বিজেপি বিধায়ক ভুনঝাগিন ভালতের মৃত্যুসংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে শ্রদ্ধা জানিয়েছিলেন। শোকপ্রকাশ করেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। কুকি এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া। কিন্তু রাতে গুরুগ্রামের হাসপাতালের জনসংযোগ বিভাগের তরফে জানানো হল, সেই মৃত্যুসংবাদ ঠিক নয়। তবে বিধায়কের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রীর পোস্টটিও।
দু’বছর ন’মাস আগে মণিপুরে সংঘর্ষের দ্বিতীয় দিনে জখম হন ভালতে। মুখ্যমন্ত্রীর তদনীন্তন উপদেষ্টা ভালতেকে দফতর থেকে বেরোতে বারণ করা হয়েছিল। কিন্তু তাঁর বিশ্বাস ছিল, কেউ আক্রমণ করবে না। ভুল ভাঙতে দেরি হয়নি। ইম্ফলের রাস্তায় সরকারি গাড়ি দেখে ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। ভালতেকে কোনও রকমে প্রাণ বাঁচলেও হুইলচেয়ার-নির্ভর হয়ে পড়েন একেবারে। তবে রাজনৈতিক ভাবে তিনি এখনও সক্রিয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে