প্রকল্পের বদলে আনুগত্য চাইছে হিমাচল বিজেপি

কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেলে আনুগত্য দেখাতে হবে বিজেপির প্রতি। এমনটাই জানিয়েছে হিমাচল প্রদেশের বিজেপি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৯
Share:

বিজেপি জানিয়েছে, লোকসভা ভোটের আগে ওই সব পরিবারকে বাড়ির ছাদে বিজেপির পতাকা ওড়াতে বলা হবে।

কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেলে আনুগত্য দেখাতে হবে বিজেপির প্রতি। এমনটাই জানিয়েছে হিমাচল প্রদেশের বিজেপি।

Advertisement

কেন্দ্র এবং হিমাচলের বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন হিমাচলের ৮.৫ লক্ষ পরিবার। কী ভাবে তারা বিজেপির প্রতি আনুগত্য দেখাবে? হিমাচলের শাসক দল বিজেপি জানিয়েছে, লোকসভা ভোটের আগে ওই সব পরিবারকে বাড়ির ছাদে বিজেপির পতাকা ওড়াতে বলা হবে। এর তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস।

গোটা দেশ জুড়ে ‘মেরা পরিবার ভাজপা পরিবার’ নামে প্রচার শুরু করেছে বিজেপি। এই প্রচারের অংশ হিসেবে দেশ জুড়ে দলের কর্মী-সমর্থকদের বাড়ির ছাদে বিজেপির পতাকা তুলতে হবে। সেই প্রচারকেই এগিয়ে নিয়ে গিয়েছে হিমাচল। রাজ্য বিজেপি সভাপতি সতপাল সিংহ বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধাপ্রাপ্ত ৮.৫ লক্ষ পরিবারের কাছে কর্মীরা যাবেন। ভোটের আগে বাড়ির ছাদে বিজেপির পতাকা উড়িয়ে সমর্থন জানানোর অনুরোধ জানাবেন।’’ হিমাচলের কংগ্রেস নেতা মুকেশ অগ্নিহোত্রী বলেন, ‘‘ওদের লজ্জা হওয়া উচিত। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement