Nitin Nabin

এখনও হল না নিতিনের ‘টিম’

আগামী ৩-৪ জুলাই নিতিনের উত্তরপ্রদেশে থাকার কথা। ৬ জুলাই জম্মু যাবেন তিনি। ৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে যাচ্ছেন। ফিরবেন ১১ জুলাই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৭:২৯
Share:

নিতিন নবীন। — ফাইল চিত্র।

ছ’মাস আগে বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখনও নিজস্ব ‘টিম’ ঘোষণা করে উঠতে পারেননি নিতিন নবীন। এর সঙ্গে সম্পর্কিত হওয়ায় থমকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণও। সূত্রের মতে, আগামী ৫ জুলাই মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। তা না হলে রদবদল হবে সংসদের বাদল অধিবেশনের পরে।

সূত্রের খবর, মোটের উপরে নিজস্ব ‘টিম’ তৈরি করে ফেলেছেন নিতিন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ‘টিম’-এ কারা থাকছেন, তা জানিয়েও আসেন তিনি। সূত্রের মতে, তার পরেও একাধিক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাদের আনা হবে, তা নিয়ে আরএসএসের সঙ্গে মতানৈক্য রয়েছে বিজেপি নেতৃত্বের। যদিও দলের তরফে জানানো হয়েছে, নয়া সাংগঠনিক ‘টিম’ তৈরির কাজ শেষ। অভিজ্ঞ নেতাদের পাশাপাশি জোর দেওয়া হয়েছে তরুণ নেতাদের অন্তর্ভুক্তিতে।

কিন্তু প্রশ্ন হল, কবে ঘোষণা হবে? আগামী ৩-৪ জুলাই নিতিনের উত্তরপ্রদেশে থাকার কথা। ৬ জুলাই জম্মু যাবেন তিনি। ৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে যাচ্ছেন। ফিরবেন ১১ জুলাই। বিজেপির একাংশের মতে, এই পরিস্থিতিতে হাতে রয়েছে কেবল ৫ জুলাই। রবিবার সংগঠন বা মন্ত্রিসভা, কোনও একটি ক্ষেত্রে রদবদল হলেও হতে পারে বলে জানাচ্ছেন বিজেপির নেতারা।

২০২৭-এর গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। সদ্য ওই রাজ্যের বিজেপি সভাপতি পঙ্কজ চৌধরি নিজের ‘টিম’ ঘোষণা করেছেন। আগামী ৩-৪ জুলাই উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন নিতিন। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কার্যত বসে গিয়েছিল আরএসএস। সেখানে দলের ফল খারাপ হয়। এ বার সেই ছবিটি পাল্টাতে বিজেপি ও আরএসএসের মধ্যে সম্পর্ক মসৃণ যাতে হয়, তা নিশ্চিত করতে আরএসএসের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নিতিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন