Suspend

যৌন হেনস্থা ও মিডডে মিলে অনিয়মে নিলম্বিত দুই শিক্ষক

ইংরেজবাজারের মালদহ গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিডডে মিলে ব্যাপক অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:২৬
Share:

মিডডে মিলে অনিয়ম নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা। বুধবার মালদহ গার্লস স্কুলে। ছবি: উত্তম বিশ্বাস।

কারও বিরুদ্ধে যৌন হেনস্থার নালিশ, কারও বিরুদ্ধে মিডডে মিলে অনিয়ম নিয়ে অভিযোগ। বুধবার মালদহের এমন অভিযোগে দুই স্কুলের ভারপ্রাপ্ত দুই শিক্ষককে অনির্দিষ্ট কালের জন্য নিলম্বিত করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে মিডডে মিলে অনিয়ম, স্কুলে না গিয়ে বেতন নেওয়ায় অভিযুক্ত হবিবপুরের তৃণমূল প্রার্থী, বামনগোলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অমল কিস্কুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অমল।

এ দিন ইংরেজবাজারের মালদহ গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিডডে মিলে ব্যাপক অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাঁরা অভিযোগ, স্কুলে নিয়মিত মিডডে মিল রান্না হয় না। মিডডে মিলে ডিমও নিয়ম মেনে দেওয়া হয় না। অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল বলেছেন, “দুই শিক্ষককে অনির্দিষ্ট কালের জন্য নিলম্বিত করা হয়েছে। শিক্ষক অমল কিস্কুর বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের প্রক্রিয়া চলছে। শহরের স্কুলের মিডডে মিলে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। এই নিয়ে কোনও রকম অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।”

সম্প্রতি জেলার এক প্রাথমিক স্কুলে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখিয়ে যৌন হেনস্থায় গ্রেফতার হন ভারপ্রাপ্ত শিক্ষক। তিনি এখন জেল হেফাজতে। তাঁকে নিলম্বিত করা হয়। মানিকচকের হরিপুর প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আমরুল হোসেনের বিরুদ্ধে মিডডে মিলে অনিয়মের অভিযোগ তুলে ডিম ছুড়ে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। আমরুল মানিকচক ব্লক তৃণমূল নেতা ছিলেন। তাঁকেও নিলম্বিত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন