Chandigarh Deputy Mayor Polls

সুপ্রিম-গণনায় চণ্ডীগড়ের মেয়র পদে জিতেছিল আপ, কংগ্রেসকে হারিয়ে ডেপুটি মেয়র পদে জয়ী বিজেপি

চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রথমে ‘হেরে গিয়েও’ পরে জয়ী হন আপ প্রার্থী কুলদীপ সিংহ। এ বার পুরনিগমটির ডেপুটি মেয়র পদে জয় ছিনিয়ে নিল বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ১৮:১৫
Share:

—প্রতীকী ছবি।

‘কারচুপির ভোটে’ হস্তক্ষেপ করতে হয়েছিল সুপ্রিম কোর্টকে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রথমে ‘হেরে গিয়েও’ পরে জয়ী হন আপ প্রার্থী কুলদীপ সিংহ। এ বার পুরনিগমের সিনিয়র ডেপুটি মেয়র এবং মেয়র পদে জয়ী হল বিজেপি। সিনিয়র ডেপুটি মেয়র পদে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির কুলজিৎ সিংহ সান্ধু। ডেপুটি মেয়র পদে পুনর্নিবাচিত হয়েছেন বিজেপিরই রাজিন্দর শর্মা।

Advertisement

সিনিয়র ডেপুটি মেয়র নির্বাচনে কংগ্রেস প্রার্থী গুরপ্রীত গাবিকেই সমর্থন জানিয়েছিল আপ। মেয়র নির্বাচনে আবার আপ প্রার্থীকে সমর্থন করেছিল কংগ্রেস। ভোটাভুটির পর দেখা যায়, কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৬টি ভোট। বিজেপির প্রার্থী পেয়েছেন ১৯টি ভোট। একটি ভোট বাতিল হয়। মেয়র নিজেই ভোটের ফল ঘোষণা করেন।

৩৫ সদস্যের চণ্ডীগড় পুরনিগমে বিজেপির ১৪ জন কাউন্সিলর ছিলেন। তবে আপের তিন সদস্য যোগ দেওয়ার পর সংখ্যাটি বেড়ে হয় ১৭। শিরোমণি অকালি দলের একমাত্র কাউন্সিলর বিজেপিকে সমর্থন করার কথা জানান। এর পাশাপাশি, পুরনিগমের প্রাক্তন সদস্য হিসাবে ভোটাধিকার রয়েছে চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খেরের। সব মিলিয়ে বিজেপির পক্ষে ছিল ১৯টি ভোট, যা চণ্ডীগড় পুরনিগমে ‘জাদুসংখ্যা’ ছোঁয়ার জন্য পর্যাপ্ত। অন্য দিকে, পুরনিগমে আপের কাউন্সিলর সংখ্যা ১০, কংগ্রেসের ৭।

Advertisement

গত ৩০ জানুয়ারি মেয়র নির্বাচন ছিল চণ্ডীগড়ে। পুরপ্রতিনিধিদের ভোটের হিসাবে প্রথমে এগিয়েও গিয়েছিলেন আপ-কংগ্রেস জোটের প্রার্থী কুলদীপ। মোট ৩৬টি বৈধ ভোটের মধ্যে জোট পায় ২০টি। অন্য দিকে, বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকর পান ১৬টি ভোট। কিন্তু পরে জোটপ্রার্থী কুলদীপের পাওয়া আটটি ভোটকে বাতিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অনিল মসিহা। ভিডিয়ো প্রকাশ করে আপের তরফে দাবি করা হয়, ব্যালট পেপারে কাটাকুটি করে গণনায় কারচুপি করেছেন প্রিসাইডিং অফিসার অনিল।

গত ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে নজিরবিহীন ভাবে ভোটগণনা হয়। সুপ্রিম কোর্ট কুলদীপকেই ‘বৈধ বিজয়ী’ বলে ঘোষণা করেছে। যে আটটি ভোট বাতিলের জন্য বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকরের কাছে কুলদীপকে হারতে হয়েছিল, সেই আটটি ভোটকে ‘বৈধ’ বলে রায় দেয় শীর্ষ আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement