Body Recovered inside Freezer

ভেজ বিরিয়ানির বন্ধ দোকানে ফ্রিজারের ভিতরে যুবকের দেহ! নিখোঁজ ছিলেন দু’দিন ধরে, উত্তরপ্রদেশের লখনউয়ে হুলস্থুল

পুলিশ জানিয়েছে, বিরিয়ানির দোকানে রাখা ফ্রিজারের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বিজয় পাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:১৩
Share:

এই ফ্রিজারের ভিতর থেকেই উদ্ধার হয় দেহ। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের লখনউয়ে ভেজ বিরিয়ানির বন্ধ দোকানের ভিতর থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, দু’দিন ধরে নিখোঁজ ছিলেন যুবক। বিরিয়ানির দোকানটিও তিন দিন ধরে বন্ধ ছিল বলে দাবি স্থানীয়দের।

Advertisement

পুলিশ জানিয়েছে, বিরিয়ানির দোকানে রাখা ফ্রিজারের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বিজয় পাল। যে দোকান থেকে বিজয়ের দেহ উদ্ধার হয়েছে সেটি অস্থায়ী ভাবে বানানো হয়েছে। তিন দিক টিন দিয়ে ঘেরা ছিল। তবে পুলিশ জানিয়েছে, ফ্রিজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে ফ্রিজারের মধ্যে কী ভাবে ওই যুবকের দেহ এল, তা ঘিরেই সন্দেহ বাড়ছে। পুলিশের দাবি, বিজয়ের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, দোকানমালিকের নাম অজয়। তিনি বক্সি তালাওয়ের বাসিন্দা। অজয়ের দাবি, তিন দিন দোকান বন্ধ রেখেছিলেন। কাজের জন্য এলাকায় ছিলেন না। তার পর ফিরে এসে দোকান খোলেন। ফ্রিজারের দরজা খুলতেই তিনি আঁতকে ওঠেন। দেখেন, এক যুবকের দেহ ফ্রিজারের ভিতরে তালগোল পাকিয়ে রাখা। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতের কাছে থাকা ফোন এবং আধার কার্ড ঘেঁটে তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশ। বিজয়কে কেউ খুন করে ফেলে দিয়ে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement