Bodies of Indians Bring back from Kuwait

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে কুয়েত থেকে ২০ ভারতীয়ের দেহ নিয়ে কেরলে ফিরল বিশেষ ‘শববাহী’ বিমান

জানা গিয়েছে, বুধবার কুয়েত থেকে বিশেষ বিমান কেইউ৫৬৩২-তে করে ভারতীয়দের দেহ আনা হয়েছে। সূত্রের খবর, বিমানে অন্য কোনও যাত্রী ছিলেন না। শুধুমাত্র ভারতীয়দের শব বহনের জন্যই এই বিমানটিকে ব্যবহার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১২:৩৮
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের এক মাস পেরিয়ে গিয়েছে। এখনও সংঘাত থামার কোনও লক্ষণই নেই। বরং হামলা, পাল্টা হামলার ঘটনা আরও বাড়ছে প্রতি দিন। এই সামরিক সংঘাতের আবহে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত থেকে ২০ জন ভারতীয়ের দেহ নিয়ে বিশেষ বিমান নামল কেরলের কোচিতে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার কুয়েত থেকে বিশেষ বিমান কেইউ৫৬৩২-তে করে ভারতীয়দের দেহ আনা হয়েছে। সূত্রের খবর, বিমানে অন্য কোনও যাত্রী ছিলেন না। শুধুমাত্র ভারতীয়দের শব বহনের জন্যই এই বিমানটিকে ব্যবহার করা হয়েছে। সাংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত কয়েক দিনে কুয়েতে আলাদা আলাদা ঘটনায় ২০ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। ড্রোন হামলায় এক ভারতীয়ের মৃত্যু ছাড়া বাকি ১৯ জনের আলাদা আলাদা কারণে মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, যে ভারতীয়ের ড্রোন হামলায় মৃত্যু হয়েছে তাঁর নাম সান্থানাসেলভম কৃষ্ণণ। তিনি তামিলনাড়ুর রামনাথপুরমের বাসিন্দা। কুয়েতে জল পরিশোধন সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তবে সামরিক সংঘাতের জেরে মৃত ভারতীয়দের দেহ দেশে ফেরানোয় বিলম্ব হচ্ছিল। অবশেষে বুধবার বিশেষ বিমানে ২০ ভারতীয়ের দেহ উড়িয়ে নিয়ে আসা হয়। বিমানটি শ্রীলঙ্কার কলম্বো হয়ে কেরলের কোচিতে অবতরণ করেছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে বেশির ভাগই কেরলের কোঝিকোড়, আলাপ্পুঝা এবং কোট্টায়ম জেলার।

Advertisement

প্রসঙ্গত, সামরিক সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আট ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমেছে আমেরিকা এবং ইজ়রায়েল। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং আকাশ থেকে বোমাবর্ষণ চলছেই। গোটা পশ্চিম এশিয়ায় একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। উপসাগরীয় দেশগুলিতে ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement