Train Service Disrupted

চলন্ত শিয়ালদহ-বারাসত লোকালের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ! প্রায় ২৫ মিনিট পর শুরু ট্রেন চলাচল

খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল আপ লাইনে পরিষেবা। পরে দেহ উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০০:৫৫
Share:

শনিবার রাতে শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখায় প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল ট্রেন পরিষেবা। — নিজস্ব চিত্র।

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। কাউক্যাচারে দেহ আটকে যাওয়ায় মাঝ পথে দাঁড়িয়ে যায় শিয়ালদহ-বারাসত লোকাল। এর জেরে শনিবার সন্ধ্যায় ব্যাহত হয় শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, আপ লাইনে প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল পরিষেবা। পরবর্তীতে, দেহ উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

Advertisement

মৃত ব্যক্তির নাম হরেকৃষ্ণ শিকদার (৭৪)। রেল সূত্রে জানা গিয়েছে, ৩৩৪৪৩ নম্বর ৯:৫৪ আপ বারাসত লোকালের সামনে আচমকাই ঝাঁপ দেন ওই ব্যক্তি। ঘটনায় তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে ট্রেনের নীচে আটকে যায়। ফিরতি পথে এ ভাবে ট্রেনের সামনে আত্মঘাতী হওয়ায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর দেহাংশ কাউক্যাচারে আটকে যাওয়ায়, নিরাপত্তার স্বার্থে ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেন চালক। ফলে বিভিন্ন স্টেশনে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। ফিরতি পথে এ ভাবে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।

খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল আপ লাইনে পরিষেবা। পরে দেহ উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

মৃতের ছেলে গোপাল সিকদার জানান, বাবা অসুস্থ ছিল, চিকিৎসা চলছিল। তবে সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনা কেন ঘটালো তা এখনো বুঝে উঠতে পারছে না পরিবার-পরিজনেরা। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement