টুকরো খবর

দেশের রাজধানীতে উত্তর-পূর্ব বিশেষত মণিপুরের তরুণ-তরুণী নিগ্রহের একের পর এক ঘটনায় তুমুল ক্ষোভ রয়েছে সে রাজ্যে। এমন পরিস্থিতিতে মণিপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “দিল্লি পুলিশে উত্তর-পূর্বের বাসিন্দাদেরও নিয়োগ করতে চাই। আমি চাই, বিশ্ব দেখুক কী ভাবে মণিপুরের সাহসী ছেলেমেয়েরা দিল্লির আইনশৃঙ্খলা সামলাচ্ছেন।” আজ বিকেলে ‘সাংহাই পর্যটন উৎসবের’ সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন রাজ্যের কংগ্রেস শাসিত সরকারের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ।

Advertisement
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০২:৪৬
Share:

দিল্লি পুলিশে মণিপুরি লোক চান প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

Advertisement

দেশের রাজধানীতে উত্তর-পূর্ব বিশেষত মণিপুরের তরুণ-তরুণী নিগ্রহের একের পর এক ঘটনায় তুমুল ক্ষোভ রয়েছে সে রাজ্যে। এমন পরিস্থিতিতে মণিপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “দিল্লি পুলিশে উত্তর-পূর্বের বাসিন্দাদেরও নিয়োগ করতে চাই। আমি চাই, বিশ্ব দেখুক কী ভাবে মণিপুরের সাহসী ছেলেমেয়েরা দিল্লির আইনশৃঙ্খলা সামলাচ্ছেন।” আজ বিকেলে ‘সাংহাই পর্যটন উৎসবের’ সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন রাজ্যের কংগ্রেস শাসিত সরকারের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। প্রধানমন্ত্রীর কাছে তিনি মণিপুরের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবিদাওয়ার কথা জানান। তার পরই মোদী বলেন, “মুখ্যমন্ত্রী মনে করছেন এতগুলি কাজ করার যোগ্যতা কেন্দ্রীয় সরকারের রয়েছে। এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।” মণিপুরে পর্যটন শিল্পের বিকাশে উৎসাহ দিয়ে তিনি বলেন, “সাংহাই উৎসব এতটাই আকর্ষণীয় যে দেশের প্রধানমন্ত্রীও এখানে আসতে বাধ্য হলেন। দেশের মানুষের কাছে অনুরোধ, আপনারা এই রাজ্যে ঘুরতে আসুন।” ইম্ফলের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ বাড়ানোর পক্ষেও সওয়াল করেন মোদী। তিনি জানান, সম্প্রতি মায়ানমার সফরে গিয়ে মণিপুর থেকে মান্দালয় পর্যন্ত বাস পরিষেবা চালুর বিষয়ে কথা বলে এসেছেন। এশিয়ান গেমসে বক্সার সরিতাদেবীর পদক-প্রত্যাখ্যানের ঘটনা নিয়েও ক্ষোভ রয়েছে মণিপুরে। সে কথা মনে রেখেই মোদী বলেন, “বিশ্বের দরবারে মণিপুরের ক্রীড়াবিদরা দেশের মুখ বার বার উজ্জ্বল করেছেন। খেলা এখানকার মানুষের রক্তে রয়েছে।”

Advertisement

ত্রিপুরায় প্রধানমন্ত্রী

পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে আগামী কাল ত্রিপুরায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আজ আখাউড়া স্থলবন্দর দিয়ে এ দেশে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য তৌফিক ই এলাহি। বিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিটের উদ্বোধনে হাজির থাকার কথা পড়শি দেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদেরও।

কর্তাকে জেরা

ওড়িশায় অর্থলগ্নি সংস্থা কেলেঙ্কারিতে জেরা করা হল আইপিএস অফিসার রাজেশ কুমারকে। ‘সিশোর’ অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে ইতিমধ্যেই শুভঙ্কর নায়েক নামে এক জন মধ্যস্থতাকারী দালালকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার সিবিআই শুভঙ্করের সঙ্গে রাজেশ কুমারের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। নায়েকের বাড়ি থেকে উদ্ধার করা ডায়েরি ও অন্যান্য নথি থেকে তথ্য পেয়েই আইপিএস অফিসারকে জেরা করা হয়েছে বলে খবর।

ফের বিতর্কে


ছবি: পিটিআই

শনিবারের পর রবিবারও। ৮ রাজ্যের ডিজিপি সম্মেলনে তখন বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দর্শকাসনে ঝিমোচ্ছেন সিবিআই প্রধান রঞ্জিত সিনহা।


ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা। রবিবার। ছবি: এএফপি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement