CJI Surya Kant

প্রধান বিচারপতি সূর্য কান্তের রায়ের সমালোচনা করে ফোন তাঁর ভাইকে! কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট

সোমবার প্রধান বিচারপতি সূর্য জানিয়েছেন, তাঁর রায় নিয়ে যে ভাবে প্রশ্ন তোলা হয়েছে, তাতে অপরাধমূলক আদালত অবমাননার মামলা হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২৩:২১
Share:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ফাইল চিত্র।

বাড়ির লোককে ফোন করে বিচারপতির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের রায়ের সমালোচনা করার উদ্দেশ্যে তাঁর ভাইকে সম্প্রতি এক ব্যক্তি ফোন করেছিলেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এবার কড়া বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং।

Advertisement

সোমবার প্রধান বিচারপতি সূর্য জানিয়েছেন, তাঁর রায় নিয়ে যে ভাবে প্রশ্ন তোলা হয়েছে, তাতে অপরাধমূলক আদালত অবমাননার মামলা হতে পারে। এ বারের মতো অভিযুক্তকে ছাড় দেওয়া হচ্ছে জানিয়ে আদালত অবমাননা নিয়ে সতর্কবার্তা দেন তিনি। জানান, দেশের বাইরে থেকেও কেউ যদি এমন আচরণ করেন, সে ক্ষেত্রেও কী করণীয়, তা তাঁর জানা রয়েছে।

বুধবার শীর্ষ আদালতে মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীনই ওই চাঞ্চল্যকর ঘটনার কথা জানান প্রধান বিচারপতি৷ তিনি বলেন, ‘‘কোনও এক ব্যক্তি আমার ভাইকে ফোন করে প্রশ্ন করছেন আমি কী করে এই ধরনের রায় দিলাম৷ এর পর কেন অভিযুক্তের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হবে না?’’ ডাক্তারি পাঠক্রমে ভর্তির আবেদনকারী কোনও পড়ুয়ার পিতা ওই ফোন করেছেন বলে জানিয়ে হরিয়ানা সরকারের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘উনি কি আমাকে বলে দেবেন কী করতে হবে? আপনি বিষয়টি খতিয়ে দেখুন৷’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement