Karnataka Incident

লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে সহপাঠীদের হামলা হস্টেলে, মৃত এক! পলাতক নবম শ্রেণির পড়ুয়া

শনিবার রাতে ওই স্কুলের হস্টেলের আবাসিকেরা খেয়ে ঘুমাতে গিয়েছিল। সেই সময় তাদের এক সহপাঠী আচমকাই কয়েক জনের উপর হামলা চালায়। গুরুতর জখম হয় বেশ কয়েক জন ছাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে সহপাঠীদের উপর এলোপাথাড়ি হামলা চালাল নবম শ্রেণির এক ছাত্র। সেই হামলায় একজনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারির এক স্কুলের হস্টেলে। তবে কী কারণে ওই ছাত্র হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার রাতে ওই স্কুলের হস্টেলের আবাসিকেরা খেয়ে ঘুমাতে গিয়েছিল। সেই সময় তাদের এক সহপাঠী আচমকাই কয়েক জনের উপর হামলা চালায়। গুরুতর জখম হয় বেশ কয়েক জন ছাত্র। তাদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, যখন ঘটনাটি ঘটে তখন হস্টেলে ন’জন ছাত্র ছিল। প্রাথমিক অনুমান, রাগের বশে সহপাঠীদের উপর হামলা চালায় অভিযুক্ত ছাত্র। তবে হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কোন অস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে, তা পাওয়া যায়নি। ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement