—ফাইল চিত্র।
রাজ্যসভায় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ), জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিল নিয়ে শুরু হওয়া আলোচনায় আজ সরকারের সমালোচনায় সরব হলেন বিরোধীরা। তাঁদের মতে, ওই বিল কার্যকর হলে আগামী দিনে আধাসেনা কার্যত দ্বিতীয় শ্রেণির বাহিনীতে পরিণত হবে।
ওই বিলে বাহিনীর শীর্ষ পদে ‘ডেপুটেশন’-এ আসা আইপিএস অফিসারদের নিয়োগের কথা বলা হয়েছে। এই নিয়মের বিরোধিতা করে আইনি লড়াই করেছিলেন আধা সেনার ‘এ’ শ্রেণির ক্যাডারেরা। সুপ্রিম কোর্ট আধাসেনা অফিসারদের পক্ষে রায় দিয়ে ধীরে ধীরে আধাসেনায় আইপিএসদের নিয়োগ কমিয়ে আনার নির্দেশ দেয়। অভিযোগ, নতুন বিলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে এবং বাহিনীর শীর্ষ পদে আইপিএসদের নিয়োগকে নিশ্চিত করা হয়েছে। উপেক্ষা করা হয়েছে আধাসেনা বাহিনীর ক্যাডারদের।
বিলের বিরোধিতা করে আজ শাহকে চিঠি লিখেছেন আধাসেনার শীর্ষ কর্তারা। তাঁদের মতে, বিলে যে শর্ত রয়েছে, তা অপমানজনক। ওই শর্ত মানলে আত্মসম্মান নিয়ে কাজ করা সম্ভব হবে না। বাহিনীর পক্ষ থেকে বিলটি নিয়ে পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
কেন বিলটিকে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের দিগ্বিজয় সিংহ। তাঁর মতে, ‘‘প্রাতিষ্ঠানিক বৈষম্যের ফলে এক দিকে বাহিনীর ক্যাডারদের ভবিষ্যৎ খারাপ হবে, তেমনই এর মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশকেএড়িয়ে যাওয়ার কৌশল নিয়েছে সরকার।’’
আপ নেতা সঞ্জয় সিংহের মতে, ‘‘আধাসেনায় পদোন্নতি না হওয়া বাহিনী ছেড়ে দেওয়ার অন্যতম কারণ।’’ পুলওয়ামার হামলার স্মৃতি উস্কে তিনি বলেন, ‘‘সরকারের এদের নামে ভোট চাইতে পারে, কিন্তু এদের শহিদ বলে মানতে চায় না।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে