Delhi Blast

‘হাতে ডাক্তারির ডিগ্রি, পকেটে ভরা আরডিএক্স’! প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের নিশানায় ‘সাদা কলারের সন্ত্রাসবাদ’

গত বছরের ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনার কথাও উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ওই বিস্ফোরণে জড়িতরা চিকিৎসক। ডাক্তারির ডিগ্রিধারী। তাঁদের হাতে ছিল ডিগ্রি। পকেটে আরডিএক্স।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৩:১৭
Share:

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দাবি, ভারতে ক্রমশ ‘সাদা কলারের সন্ত্রাসবাদ’ মাথাচাড়া দিচ্ছে। যেখানে উচ্চশিক্ষিত লোকেরা দেশবিরোধী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। শুক্রবার ভোপাল নোবেলস বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “আজ দেশে সাদা কলারের সন্ত্রাসবাদের এক উদ্বেগজনক প্রবণতা দেখা দিচ্ছে। উচ্চশিক্ষিত লোকেরা সমাজ এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ছেন।”

Advertisement

এ প্রসঙ্গে গত বছরের ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনার কথাও উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “ওই বিস্ফোরণে জড়িতরা চিকিৎসক। ডাক্তারির ডিগ্রিধারী। তাঁদের হাতে ছিল ডিগ্রি। পকেটে আরডিএক্স।’’ প্রতিরক্ষামন্ত্রীর প্রশ্ন, যাঁরা প্রেসক্রিপশনে ‘আরএক্স’ (চিকিৎসা ব্যবস্থার প্রতীক হিসাবে পরিচিত ল্যাটিন শব্দ, যার অর্থ ‘নেওয়া বা ‘গ্রহণ করা’) লেখেন, তাঁদের হাতে এখন কেন ‘আরডিএক্স’ থাকে?

সেই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, ‘‘এমন ঘটনা জ্ঞানের সঙ্গে মূল্যবোধ এবং নৈতিক চরিত্রের প্রয়োজনীয়তার দিকটিও স্পষ্ট করে দেয়। শিক্ষার উদ্দেশ্য শুধু পেশাগত সাফল্য নয়, বরং নৈতিকতা, নীতিবোধ এবং মানবিক চরিত্রের বিকাশ।” প্রসঙ্গত, দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণে গাড়িবোমার চালক ছিলেন চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর নবির পরিচিত। ঘটনার তদন্তে ইতিমধ্যেই হরিয়ানার ফদাবাদের আল্ ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ এবং কাশ্মীরেও চিকিৎসক-সন্ত্রাসবাদীচক্রের সন্ধান পেয়েছে পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement