Charges against Arvind Kejriwal

‘কেজরীবালের বিরুদ্ধে শুরু করা হবে আদালত অবমাননার মামলা’! কেন বললেন দিল্লি হাই কোর্টের বিচারপতি?

দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই সামাজিক মাধ্যমে একটি ‘সুসংগঠিত প্রচার অভিযান’ শুরু হয়েছিল বলে বৃহস্পতিবার অভিযোগ করেন বিচারপতি শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২২:৩০
Share:

অরবিন্দ কেজরীবাল। ছবি: পিটিআই।

দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়েছে যে, আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীবাল এবং মনীশ সিসৌদিয়া-সহ তাঁর দলের অন্য কয়েক জন প্রথম সারির নেতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করা হবে। বিচারপতি স্বর্ণকন্তা শর্মা বৃহস্পতিবার জানান, তাঁর সম্পর্কে ‘অত্যন্ত বিদ্বেষমূলক, আদালতের পক্ষে অত্যন্ত অবমাননাকর এবং মানহানিকর বিষয়বস্তু’ অনলাইনে পোস্ট করা হচ্ছিল, যা বিচারব্যবস্থার উপর আক্রমণের শামিল।

Advertisement

বিচারপতি শর্মা জানিয়েছেন, আবগারি নীতি সংক্রান্ত মামলাটি অন্য একটি বেঞ্চে শুনানি হবে। তবে আদালত অবমাননার মামলাটি তিনি নিজেই শুনবেন, কারণ এটি তাঁর পরিবারকে ঘিরে। বিচারপতি জানান, তিনি নিজের সরে দাঁড়ানোর নির্দেশ প্রত্যাহার করবেন না, কিন্তু যেহেতু তিনি আদালত অবমাননার কার্যক্রম শুরু করেছেন, তাই বিষয়টি অন্য বিচারপতির কাছে হস্তান্তর করাই ‘বিচারবিভাগীয় শৃঙ্খলা’।

দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই সামাজিক মাধ্যমে একটি ‘সুসংগঠিত প্রচার অভিযান’ শুরু হয়েছিল বলে বৃহস্পতিবার অভিযোগ করেন বিচারপতি শর্মা। তিনি বলেন, ‘‘ডিজিটাল প্রচার এবং এই আদালতকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে বাইরে একটি সমান্তরাল বয়ান তৈরি করা হচ্ছিল। আদালত অবমাননাকারীরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তা চালিয়ে যাচ্ছিলেন।’’ এর পরেই তাঁর মন্তব্য, “আমার পরিবারের সদস্যদের টেনে এনে বিকৃত ভিডিয়োর মাধ্যমে অপমান করা হয়েছে। উদ্দেশ্য ছিল শুধু আমাকে নয়, বিচারব্যবস্থাকেই ভয় দেখানো।” এর আগে কেজরীবালের পক্ষ থেকে তাঁকে পক্ষপাতদুষ্ট বলা হলেও বিচারপতি শর্মা আবগারী নীতি মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে অস্বীকার করেছিলেন। তার পরেই এমনটা হয়েছিল বলে তাঁর অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement