Bizarre

অনলাইনে মোবাইল কিনতে গিয়ে প্রতারণার শিকার, শখের নতুন মুঠোফোনের বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ তরুণের!

এক তরুণ অনলাইন সংস্থায় একটি ৩৫ হাজার টাকা মূল্যের মোবাইল অর্ডার করেছিলেন। কিন্তু বদলে যা এল তা দেখে চোখ কপালে উঠে যায় তরুণের। সেটি সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৭:৫৫
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

আজকাল বহু মানুষ অনলাইনে জিনিসপত্র কেনায় বিশ্বাসী। এতে সময় এবং পরিশ্রম, উভয়ই বাঁচানো যায়। হেঁশেলের চাল-ডাল থেকে বৈদ্যুতিন সামগ্রী, অনলাইনে সবই কিনতে পাওয়া যায়। তেমনই, এক তরুণ অনলাইন সংস্থায় একটি ৩৫ হাজার টাকা মূল্যের মোবাইল অর্ডার করেছিলেন। কিন্তু বদলে যা এল তা দেখে চোখ কপালে উঠে যায় তরুণের। সেটি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তিনি। যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই পোস্ট অনুযায়ী, নতুন মোবাইল হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তরুণ। কিন্তু তাঁর সেই আনন্দ মোবাইলের বাক্স খোলার পর হতাশায় বদলে যায়। পার্সেলটি আসার পরই তরুণ সেটি খুলে ফেলেন। কিন্তু বাক্সের ভিতরে কোনও মোবাইলের দেখা পাননি তরুণ। উল্টে সেটির ভিতর সারি ধরে সাজানো রয়েছে কাপড় কাচার সাবান। দেখে তরুণের চোখ কপালে উঠে যায়। এমনটা কেন হল তা ভেবে হয়রান হন তরুণ। তরুণের দাবি, এর পর সেই ই-কমার্স সাইটে বহু বার অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাননি। নেটাগরিকেরাও তরুণের সঙ্গে আগামী দিনে কী হয়, তিনি মোবাইল পান, না কি অনলাইন সংস্থা তরুণকে টাকা ফেরদ পাঠিয়ে দেয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

‘কিউটঐশ্বর্য’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটি পোস্ট করা হয়েছে। ঘটনাটি প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটির মন্তব্যবাক্স। অনেকে ই-কমার্স সাইটের সঙ্গে নিজেদের পূর্ব খারাপ অভিজ্ঞতাগুলির কথা ভাগ করে নিয়েছেন। বহু নেটাগরিক আর্জি জানিয়েছেন, তরুণ যেন বিষয়টির নিষ্পত্তি কী ভাবে হল তা তাঁদের সঙ্গে ভাগ করে নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement