Delhi Incident

লোহার সেতু ভেঙে পড়ল দিল্লিতে, কাদাভর্তি নর্দমায় পড়ে মৃত্যু এক মহিলার, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

কাদাভর্তি নর্দমা থেকে ওই মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৭:৪৩
Share:

দিল্লিতে ভেঙে পড়া সেই লোহার সেতু। ছবি: সংগৃহীত।

লোহার সেতু ভেঙে কাদাভর্তি নর্দমায় পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির রূপনগরে।

Advertisement

মঙ্গলবার সকালে আচমকাই ওই সেতুটি ভেঙে পড়ে। কাদাভর্তি নর্দমা পারাপারের জন্য ওই সেতু ব্যবহার করতেন স্থানীয়েরা। সেতু ভেঙে পড়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত সেতু-বিপর্যয়ে এক মহিলার মৃত্যুর খবর মিলেছে। তবে আর কেউ নর্দমায় পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

দিল্লির দমকলবাহিনী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৫০। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলও। কাদাভর্তি নর্দমা থেকে ওই মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে, যাতে নতুন করে বিপত্তি না ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement