DGCA

শ্বাসে অ্যালকোহলের মাত্রা নিয়ে কড়াকড়ি

শুধুমাত্র নিঃশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি নির্দিষ্ট মাত্রার কম রাখা নয়, মদ খাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব শরীরে থাকলে তা-ও বিমান চালানোর সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে পাইলটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ডিজিসিএ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯
Share:

—প্রতীকী চিত্র।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমান চালকদের নিঃশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি সংক্রান্ত ক্ষেত্রে পরীক্ষার কড়াকড়ি বাড়াল বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ। নতুন বিধি অনুযায়ী, ব্রিদ অ্যানালাইজ়র পরীক্ষায় প্রতি ডেসি লিটার নিঃশ্বাসে ন্যূনতম ০.০০৯ মিলিগ্রাম অ্যালকোহলের উপস্থিতি মিললে ওই পাইলটকে বিমান চালনার জন্য বিবেচনা করা হবে না। তবে প্রথমবারেই শাস্তি এড়াতে পারবেন পাইলট। প্রথম বার ‘অপরাধ’ করলে তাঁকে কাউন্সেলিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় বার একই অপরাধ ঘটালে ৩ বছর পর্যন্ত লাইসেন্স স্থগিত হতে পারে। তৃতীয় বার অপরাধের ক্ষেত্রে লাইসেন্স চিরতরে বাতিলহয়ে যাবে।

শুধুমাত্র নিঃশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি নির্দিষ্ট মাত্রার কম রাখা নয়, মদ খাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব শরীরে থাকলে তা-ও বিমান চালানোর সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে পাইলটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ডিজিসিএ। তাই মদ্যপান যাতে পাইলটের কাজ ও দক্ষতাকে প্রভাবিত করতে না-পারে, তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি বলে সূত্রের খবর।

সূত্রের খবর, বিমানে ওঠার আগে এবং অবতরণের পরে নিঃশ্বাসের অ্যালকোহলের উপস্থিতির পরীক্ষা করতে হবে। কোনও কারণে উড়ানের আগে পরীক্ষা করা সম্ভব না-হলে অবতরণের পর সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে পাইলটকে পরীক্ষা করতেই হবে এবং ফলাফলও জানাতে হবে। যে সব বিদেশি পাইলট এ দেশে বিমান চালানোর কাজে যুক্ত তাঁদের ক্ষেত্রে নির্ধারিত মাত্রার বেশিঅ্যালকোহল মিললে এ দেশে বিমান চালানোর অনুমতি বাতিল হবে। এ দেশের কোনও পাইলট যদি উড়ানের আগে পরীক্ষা এড়িয়ে যান এবং অবতরণের পরে নিঃশ্বাসে অ্যালকোহল ধরা পড়ে তা হলে লাইসেন্স বাতিল করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন