মদ্যপ স্টিয়ারিং

শনিবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন জনকে পিষে মারার অভিযোগ উঠেছিল রাজস্থানের এক বিধায়কের ছেলে, সিদ্ধার্থ মেহরিয়ার বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:০১
Share:

শনিবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন জনকে পিষে মারার অভিযোগ উঠেছিল রাজস্থানের এক বিধায়কের ছেলে, সিদ্ধার্থ মেহরিয়ার বিরুদ্ধে। তিনি অভিযোগ অস্বীকার করলেও, রবিবার পুলিশ সূত্রে খবর, পরীক্ষা করে জানা গিয়েছে, অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি মদ্যপ ছিলেন সিদ্ধার্থ। শনিবার সিদ্ধার্থ দাবি করেছিলেন, তিনি নন, সে সময়ে গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক। রবিবার স্থানীয় আদালতে এক ব্যক্তি এসে দাবি করেন তিনিই গাড়ি চালাচ্ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement