Enforcement Directorate

বৈঠকে তদন্ত নিয়ে বার্তা দিলেন ইডি-র অধিকর্তা

আর্থিক দুর্নীতির বেশির ভাগ মামলা বছরের পর বছর পড়ে থাকায় প্রভাবশালীরা, জামিন পেয়ে যাচ্ছেন বলে ইডি অধিকর্তা তদন্তকারী অফিসার ও আইনজীবীদের সতর্ক করেন বলে একটি সূত্রের দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৩
Share:

ইডি অধিকর্তা রাহুল নবীন। — ফাইল চিত্র।

ভোটের আগে সব মামলার অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন ইডির অধিকর্তা রাহুল নবীন। সোমবার অসমের গুয়াহাটিতে তদন্তকারী অফিসার, আঞ্চলিক কর্তা এবং আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি। কয়েক মাসের মধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের প্রেক্ষিতে ইডি অধিকর্তার নির্দেশ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলার নিষ্পত্তির বিষয়টি খেয়াল রাখতে হবে।

এ দিন তিনি মামলার শেষের সময়সীমার লক্ষ্য বেঁধে দিয়েছেন বলে সূত্রের খবর। আর্থিক দুর্নীতির বেশির ভাগ মামলা বছরের পর বছর পড়ে থাকায় প্রভাবশালীরা, জামিন পেয়ে যাচ্ছেন বলে ইডি অধিকর্তা তদন্তকারী অফিসার ও আইনজীবীদের সতর্ক করেন বলে একটি সূত্রের দাবি। তবে ইডি সূত্রে খবর, বিধানসভা ভোট চলাকালীন কোনও মামলায় জড়িত প্রভাবশালীদের নোটিস করার ক্ষেত্রে অতিরিক্ত সর্তকতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন অধিকর্তা। তদন্তকারী সংস্থা রাজনৈতিক প্রভাবদুষ্ট হয়ে পদক্ষেপ করছে, এমন ধারণা এড়াতে ইডি কর্তা সতর্ক করেন বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন