নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের শেয়ারের দাম কমিয়ে দেখানো হয়েছে, এই অভিযোগে শাহরুখ খানকে ডেকে তিন ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স চালানো এই সংস্থার অন্য দুই মালিক জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতাকেও তলব করেছিল এডি।
শাহরুখদের বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালে কোম্পানির ৫০ লক্ষ শেয়ার কম দাম দেখিয়ে বিক্রি করা হয়েছিল জয় মেহতার মরিশাস কেন্দ্রিক সংস্থা ‘সি আইল্যান্ডস ইনভেস্টমেন্ট লিমিটেড’কে।
শাহরুখদের সংস্থা বিদেশি মুদ্রা বিনিময় আইন বা ফেমা লঙ্ঘন করেছে করেছে কি না তাও খতিয়ে দেখছে ইডি। এর আগে ২০১১ সালেও অবৈধ টাকা লেনদেনের অভিযোগে জেরা করা হয়েছিল শাহরুখকে।