jammu kashmir

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত জঙ্গি

জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৬:২৮
Share:

ফাইল চিত্র।

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আবারও উত্তেজনা ছড়াল জম্মু ও কাশ্মীরে। শনিবার সকালে বারামুলা জেলায় গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এ খবর পাওয়ার পরই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সে সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।

Advertisement

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ খেকে টুইটারে গুলির লড়াইয়ের খবর জানানো হয়েছে। গুলির লড়াই ঘিরে উত্তপ্ত বারামুলার ওয়ানিগাম বালা এলাকা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement