Viral Video

মেয়েকে পড়াতে বন্ধক রেখেছিলেন সোনার বালা! বড় হয়ে ‘মাতৃঋণ’ শোধ করলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এক তরুণী জানিয়েছেন, একসময় তাঁর পড়াশোনার খরচ চালাতে সোনার গয়না বন্ধক রেখেছিলেন তাঁর মা। এখন একটি নামজাদা ই-কমার্স সংস্থায় চাকরি করেন ওই তরুণী। ভিডিয়োটিতে তাঁর মাকে শ্রদ্ধা, ভালবাসা জানিয়েছেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৮:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সন্তান যাতে জীবনের পথে কখনও থেমে না যায়, তার জন্য মা-বাবা বহু আত্মত্যাগ করে থাকেন। ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে সব লড়াইয়ে পাশে থাকেন প্রায় সব মা-বাবাই। সম্প্রতি এমনই একটি ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মহিলার লড়াইয়ের গল্প করেছেন তাঁর কন্যা। আর তা দেখে আবেগে ভেসেছে নেটপাড়া।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সাদামাঠা পোশাকে এক মহিলাকে জড়িয়ে রেখেছেন এক তরুণী। তরুণীর মুখে হলুদের প্রলেপ। একেবারেই ঘরোয়া পরিবেশে ভিডিয়োটি করা হয়েছে বলে বোঝা যাচ্ছে। তরুণী ওই মহিলাকে জড়িয়ে কিছু বলছিলেন। মহিলাও কিছু বলেন। কিন্তু আবহে চলা গানের জন্য কথাগুলি বোঝা যায়নি। এর পরেই একটি নামজাদা ই-কমার্স সংস্থার অফিস দেখা যায় ভিডিয়োয়। সেই অফিসেই দেখা যায় ওই তরুণীকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ওই মহিলা এবং তরুণী সম্পর্কে মা-মেয়ে। সেখানে ওই ব্যবহারকারী লিখেছেন, তাঁর কলেজে ভর্তির টাকা জোগাড় করতে তাঁর মা সোনার চুড়ি বন্ধক রেখেছিলেন। কোনও দ্বিধা ছাড়াই এ কাজ করেন তিনি। ভিডিয়োটির মাধ্যমে মাকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই তরুণী। তিনি লিখেছেন, এখন যে তিনি একটি নামজাদা সংস্থায় কাজ করেন, তা তাঁর মায়েরই দান। এই চাকরি তাঁর মায়ের ত্যাগের সার্থকতা। সব শেষে তরুণী জানিয়েছন, তাঁর কাছে সব কিছুর ঊর্ধ্বে মায়ের প্রতি ভালবাসা।

Advertisement

ইনস্টাগ্রামের ‘অনুস্মিতা’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে বহু মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। তরুণীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। পাশাপাশি তাঁর মায়ের ত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন বহু নেটাগরিক। এক জন লিখেছেন, “তোমার মায়ের মুখের হাসি যেন চিরকাল বজায় থাকে।” আবার এক ব্যবহারকারীর মন্তব্য, “আশা করি তুমি একদিন তোমার মাকে এই পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল সোনার চুড়ি কিনে দেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement