Nail care tips

নখ ভাঙছে, রংও ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কী উপায়ে যত্ন নেবেন?

নখের চারপাশের ত্বক শুকিয়ে কালচে ছোপ পড়ে অনেকের, নখও ভঙ্গুর হয়ে যায়। নখের কোণায় ছত্রাকের সংক্রমণ ঘটে। কী ভাবে যত্ন নিলে সমস্যার সমাধান হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:৪০
Share:

নখের যত্ন নেবেন কী উপায়ে? ছবি: ফ্রিপিক।

হাতে পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন নেওয়া নখ দেখতে ভাল লাগে। কিন্তু সেই নখ ভাল রাখার জন্য লাগে অনেক পরিশ্রম। সবার নখের চরিত্র এক ধরনের নয়। কারও নখ নরম। কারও ভঙ্গুর। কারও একটু এ দিক থেকে ও দিক হলেই ভেঙে যায়। নখ সুন্দর দেখানোর জন্য তাই যত্ন করতে হয়। কিন্তু ব্যস্ত জীবনে এই যত্ন নেওয়ার সময়েরই বড় অভাব। ম্যানিকিয়োর-পেডিকিয়োর করাতে হলে যেতে হবে পার্লারে। সেই সময়ও সপ্তাহে কিংবা মাসে এক বার বার করতে পারেন না অনেকে। ঘরোয়া কয়েকটি পদ্ধতি তাঁদের কাজে লাগতে পারে। যা করতে পাঁচ মিনিটও সময় ব্যয় করতে হবে না।

Advertisement

শুষ্ক ও ভঙ্গুর নখের যত্ন

শরীরে আর্দ্রতার অভাব এবং অতিরিক্ত জল বা সাবানের ব্যবহারের কারণে নখ শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। এর জন্য জরুরি অলিভ অয়েল ও মধুর হাইড্রেটিং প্যাক। একটি ছোট পাত্রে ঈষদুষ্ণ জলে ১ চামচ অলিভ অয়েল এবং আধ চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে নখগুলো ১০ থেকে ১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এর পর হালকা হাতে নখের চারপাশে মালিশ করে সাধারণ জলে হাত ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন এটি করুন।

Advertisement

অ্যাপেল সাইডার ভিনিগারের প্যাক

একটি পাত্রে সমপরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার ও জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেই তরল মিশ্রণে নখ ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। প্রতি দিন বা এক দিন অন্তর এটি করলে দেখতে পাবেন নখ আগের থেকে মজবুত হচ্ছে। নখে কোনও সংক্রমণের সমস্যা থাকলে তা-ও কমবে এতে।

ছত্রাকের সংক্রমণ হলে

গরমে ঘামের কারণে পায়ের বা হাতের নখের কোনায় ছত্রাকের সংক্রমণ হয় অনেক সময়েই। এর ফলে নখ কালো দেখায়। এর জন্য ১ চামচ খাঁটি নারকেল তেলের সঙ্গে ৪-৫ ফোঁটা টি-ট্রি এসেনশিয়াল অয়েল খুব ভাল করে মিশিয়ে নখের উপরে ও চারপাশের ত্বকে লাগিয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহারে সংক্রমণ কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement