Restaurant Fire in Delhi

দিল্লিতে বহুতল রেস্তরাঁয় ফের অগ্নিকাণ্ড! পর পর বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারে, মালবীয়নগরের পর এ বার কালকাজি

দমকল জানিয়েছে, দোতলা থেকে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়েছিল। এমনকি তিন তলাতেও আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১০:৪০
Share:

দিল্লির রেস্তরাঁয় অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

মালবীয়নগরের ঘটনার পর ফের দিল্লির এক বহুতল রেস্তরাঁয় অগ্নিকাণ্ড। রবিবার সকালে কালকাজির ওই রেস্তরাঁয় আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর পরই তিনটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রেস্তরাঁয় হুড়োহুড়ি পড়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশপাশেও আতঙ্ক ছড়ায়।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। তারা উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়েরাও উদ্ধারকাজে হাত লাগান। জানা গিয়েছে, রেস্তরাঁর দোতলায় আগুন লাগে। সেই আগুন অন্য তলগুলিতেও ছড়িয়ে পড়ে। ভিতরে তখন অনেকেই ছিলেন। তাঁরা আটকে পড়েছিলেন। তবে দমকলের তৎপরতায় সকলকেই নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, কালকাজিতে গোবিন্দপুরী উড়ালপুলের কাছে রয়েছে ওই রেস্তরাঁ। ভোরবেলা খবর আসে সেখানে আগুন লেগেছে। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেবানোর কাজ করে। দমকল জানিয়েছে, দোতলা থেকে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়েছিল। এমনকি তিন তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ছাদের উপরে থাকা একটি অস্থায়ী ছাউনি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।

Advertisement

রেস্তরাঁয় যখন আগুন লাগে, সেই সময় তিন তলায় এক বয়স্ক মহিলা আটকে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করতে বেগ পেত হয় দমকলকর্মীদের। কিন্তু নিরাপদেই উদ্ধার করা হয়েছে। অনেকেই বলছেন, রাজধানীর মালবীয়নগরের মতো ঘটনা ঘটতে পারত। কিন্তু রেস্তরাঁর কর্মীদের তৎপরতায় ভিতরে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসতে পারেন। তবে এক বয়স্ক মহিলা আটকে পড়েন। পরে তাঁকেও উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৩ জুন দিল্লির মালবীয় নগরের একটি বহুতল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। গ্রেফতার হয়েছেন হোটেলের মালিক এবং এক রাঁধুনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement