Attack on Indian in UK

আমেরিকার পর এ বার ব্রিটেন, ভারতীয় বংশোদ্ভূতের উপর ছুরি নিয়ে হামলা লন্ডনে! গুরুতর আহত হয়ে মৃত্যু, জখম আরও এক

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরবেজ সিংহ। ডরমার্স ওয়েলস লেনে নর্থ রোডের কাছে তাঁর উপর হামলা চালানো হয়। সেখানেই আরও এক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৯:২৪
Share:

নিহত যুবক গুরবেজ সিংহ। ছবি: সংগৃহীত।

আমেরিকার পর এ বার ব্রিটেন। এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল লন্ডনে। এই হামলায় আহত হয়েছেন আরও এক জন। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরবেজ সিংহ। ডরমার্স ওয়েলস লেনে নর্থ রোডের কাছে তাঁর উপর হামলা চালানো হয়। সেখানেই আরও এক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। গুরবেজ এবং আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা গুরবেজকে মৃত বলে ঘোষণা করেন। দ্বিতীয় জনের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বুধবারের। লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কাছে খবর আসে নর্থ রোডের কাছে একটি হামলার ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। দু’জন আহত হয়ে পড়ে আছেন। খবর পেয়েই চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখানে গিয়ে তাঁরা গুরুতর জখম অবস্থায় গুরবেজ এবং আরও এক জনকে দেখতে পান। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১২টা নাগাদ এই হামলা হয়েছে। এই ঘটনায় সাত জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তবে ছ’জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

প্রসঙ্গত, এ মাসেই শুরুতেই আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন করা হয় আমেরিকার ফিলাডেলফিয়ায়। অনশুল কুঞ্চা নামে তেলঙ্গানার ওই যুবক কর্মসূত্রে আমেরিকায় থাকতেন। একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন। পাশাপাশি আংশিক সময়ের জন্য অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থাতেও কাজ করছিলেন। পিৎজ়া অর্ডারের বাহানায় তাঁকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement