Kishtwar Encounter

নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, জইশ কমান্ডার সইফুল্লা-সহ তিন জঙ্গি হত জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে

রবিবার সকাল থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা সংখ্যায় ২-৩ জন। তারা জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন জঙ্গি। তাদের মধ্যে জইশের কমান্ডার সইফুল্লা রয়েছে বলে সেনা সূত্রে খবর। অন্য জন এক জন সইফুল্লার সঙ্গী। তার পরিচয় জানার চেষ্টা চলেছে। তৃতীয় জনেরও পরিচয় জানা যায়নি। কিশ্তওয়ারে সক্রিয় ছিল সইফুল্লা। শনিবার তাদের ছত্রুর জঙ্গলে দেখা যায়। তার পরই রবিবার সকাল থেকে দুই জঙ্গিদমন অভিযানে নামে সেনা। পাহাড়ি এই জঙ্গলে এর আগেও জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক বার সংঘর্ষ হয়েছে বাহিনীর। রবিবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে জানানো হয়, জঙ্গিরা সংখ্যায় ২-৩ জন ছিলেন। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রবিবার সকালে সেনা খবর পায়, ছত্রুর জঙ্গলে কয়েক জন সন্দেহভাজনকে দেখা গিয়েছে। আর বিলম্ব না করেই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেই সময় জঙ্গলের আড়াল থেকে জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও।

Advertisement

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কিশ্তওয়ারে ‘অপারেশন ছত্রু’ শুরু করে। সেই অভিযানে বেশ কয়েক জন জঙ্গিকে খতম করে সেনা। কিশ্তওয়াড়ের এই জঙ্গলে মাঝেমধ্যেই জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর আসে। তার পরই অভিযান চলে। রবিবারেও ছত্রুর সেই জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর আসতেই অভিযানে নেমেছে সেনা। এ মাসের গোড়াতে উধমপুরে জইশের দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। তাদের মধ্যে এক জন জইশের কমান্ডার ছিল। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধার হয়। পাহাড়ি জঙ্গলে একটি গুহায় গোপন ডেরা বানিয়েছিল জঙ্গিরা। গত কয়েক বছর ধরে ওই এলাকাতে সক্রিয় ছিল জইশের এই কমান্ডার আবু মাভিয়া।

গত জানুয়ারিতে কাঠুয়া এবং কিশ্তওয়ারের ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সাতটি ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষগুলির একটিতে পাকিস্তানে জইশ কমান্ডার উসমানের মৃত্যু হয়। ছত্রুতে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement