Crime

পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, দিল্লির পার্কে উদ্ধার নির্যাতিতা

দিল্লিতে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে পার্কে উদ্ধার করা হয় শিশুটিকে। এখনও অধরা অভিযুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ২১:৫৮
Share:

দিল্লিতে শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। অধরা অভিযুক্ত। প্রতীকী ছবি।

৫ বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। বৃহস্পতিবার সকালে একটি পার্কে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার বিকেলে ৫টা নাগাদ বাড়ির কাছে একটি পার্কে খেলছিল শিশুটি। তার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করে পরিবার। এর পরই তদন্ত শুরু করে পুলিশ।

বুধবার রাত ৮টা নাগাদ এই খবর পাওয়ার পরই তল্লাশি অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় পার্ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি সারারাত পার্কেই ছিল নাকি তাকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণের পর পার্কে ফেলে দিয়েছিলেন অভিযুক্তরা, তা স্পষ্ট নয়।

Advertisement

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে কেমন, তা জানা যায়নি। এই ঘটনার তদন্তে কমপক্ষে ৫০ জনের দল তৈরি করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement